বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

মহিলা ইউএনও জব্দ করা ইলিশ দিলেন এতিমখানায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহিলা ইউএনও জব্দ করা ইলিশ দিলেন এতিমখানায়। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ইছানগরে অবৈধভাবে বিক্রি করার উদ্দেশ্যে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা মাছের বাজারে অভিযান চালিয়ে ইলিশ জব্দ করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের ইছানগরে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা। জব্দৃকত সাড়ে ৮ মণ ইলিশ স্থানীয় বিভিন্ন মাদ্রাসার এতিমখানায় বিতরণ করেন ইউএনও।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা সুলতানা জানান, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২২ দিন প্রজনন মৌসুমে ইলিশ বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধ সময়ে বাজারে নিয়মিত অভিযান চলবে।

এমডব্লিউ/