বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ ।। ৩০ আশ্বিন ১৪৩৩ ।। ৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কায় মসজিদে অনৈতিক কাজ, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হাটহাজারীতে আলেম ও তাঁর শাশুড়িকে নিয়ে অভিযোগ ভিত্তিহীন: আল-হাইআতুল উলয়া লন্ডনে আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত মুফতি তাকি উসমানি ২০২৭ সালের মধ্যে সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নে সরকার প্রতিজ্ঞাবদ্ধ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি সিঙ্গাপুরে এমপি হানজালার সঙ্গে বিকেএম নেতাদের সাক্ষাৎ ১৫ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি নিউইয়র্কে পীর সাহেব চরমোনাইকে উষ্ণ অভ্যর্থনা এ সপ্তাহে মসজিদুল হারামের খতিব জুহানি, মসজিদে নববীতে হুযাইফি ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলায় ৫ হাজারের বেশি মসজিদ ক্ষতিগ্রস্ত!

ফেসবুকে ইসলাম নিয়ে কটূক্তি, ৭ বছরের কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ফেসবুকে ইসলাম ও নবী সা.কে নিয়ে কটূক্তির অভিযোগে করা মামলায় পিরোজপুরের সুজন দে নামের এক দর্জির ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আশ-শামস জগলুল হোসেন রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন, ট্রাইব্যুনালের পেশকার শামিম আল মামুন। তিনি জানান, সুজন দে রায় ঘোষণার আগে ট্রাইব্যুনালে হাজির হন। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, পিরোজপুর জেলার বাসিন্দা সুজন দে টেইলরের দোকানে দর্জির কাজ করতেন। হযরত মুহম্মদ সা. ও ইসলাম ধর্মকে নিয়ে ২০১৭ সালের ২০ মে আসামি তার ফেসবুক আইডিতে কটূক্তি করে স্ট্যাটাস দেন। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে।

রাঙ্গামাটি জেলার লংগদু থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন সেলিম ওই ঘটনায় একটি মামলা দায়ের করেন। সুজন দের বিরুদ্ধে ওই বছরের ৩০ আগস্ট অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে পুলিশ।

পরে ট্রাইব্যুনাল একই বছরের ২৬ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। মামলাটির বিচার চলাকালে বিভিন্ন সময়ে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন ৭ জন।

-এএ