মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক।।
সর্বকালের, সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব রাসুল সা. কে সমগ্র নবী রাসুলের মুজেযাসহ অসংখ্যগুণ বৈশিষ্ট ও মুজেযা দিয়ে সৃষ্টিকর্তা এই ধরাধামে প্রেরণ করেছিলেন। উদাহরণ স্বরুপ হযরত নুহ আ.-এর শুকরিয়া, হযরত ইব্রাহিম আ.-এর সুন্নাত, হযরত মুসা আ.-এর এখলাছ, হযরত ইসমাঈল আ.-এর সত্যবাদিতা, হযরত ইয়াকুব ও আইয়ূব আ.-এর ছবর, হযরত ঈসা আ.-এর নম্রতাসহ সকল গুণবৈশিষ্ট্য একত্রিতভাবে রাসুল সা.-কে প্রদান করা হয়েছিল।
রাসুল সা.-এর শান এতো উচ্চ মাকামে ছিল যা পৃথিবী ও আসমান জমিন এর তুলনায় বহুগুণ বেশি। তাঁর শানে রিসালাত বর্ণনা এমনকি তদাপেক্ষা অধিক মহান মুজেযা ও শ্রেষ্ঠতম ফজিলত সৃষ্টিকর্তা দান করে ছিলেন যা বর্ণনাতীত। ৬ষ্ঠ হিজরি হুদাইবিয়ার সন্ধি স্বাক্ষরিত হয়। সেই সন্ধিনামায় মুশরিকরা আপত্তি করলো রাসুল সা.-এর নামের সাথে ‘রাসুল’ শব্দ যোগ করা যাবে না। সন্ধিনামা হতে মুছে ফেলতে হবে, অন্যথায় চুক্তিতে অংশ গ্রহণ করবে না।
এমতাবস্থায় রাসুল সা. শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি হযরত আলী রা.-কে নির্দেশ দিলেন, হে আলী তুমি চুক্তিনামা হতে ‘রাসুল’ শব্দটা মুছে দাও। কিন্তু রাসুল সা.-এর শান-মানকে উচ্চ মাকামে উত্তীর্ণ করেছেন স্বয়ং সৃষ্টিকর্তা। তাঁর পিয়ারা রাসুল সা. এর যে যশগান গেয়েছেন, সেই শান ও মান মর্যাদার উপর কতিপয় কাফির মুশরিকেরা আপত্তির মুখে রিসালাতের ‘রাসুল’ শব্দটা হযরত আলী রা. পক্ষে মূছে ফেলা সম্ভব ছিল না।
রাসুল সা. তাঁর চারিত্রিক মাধুর্য্য ও মহানুভবতার খাতিরে ‘রাসুল’ শব্দ মুছে ফেলতে রাজি হলেও, কোনো আশিকে রাসুলের পক্ষে রাসুল সা.-এর শান-মান ও রিসালাতের ন্যূনতম মর্যাদাহানি অথবা অবমাননায় আপস করা সম্ভব হতে পারে না। রিসালাতের দাওয়াতকে সার্বজনীন ও সুদূর প্রসারী করার লক্ষ্যে স্বয়ং রাসুল সা. যে হিকমত সূক্ষ্ম ও সুচিন্তিত ধারায় কোনো কোনো ক্ষেত্রে কিছুটা বাহ্যিক ছাড় দিলেও দিতে পারেন, যা সৃষ্টিকর্তার একান্ত কৌশল হয়ে থাকে।
তাই কোনো মুমিনের পক্ষে বিবেক, যুক্তির দৃষ্টি কোন থেকে রিসালাতের অবমাননায় সায় দিতে পারে না। হযরত আলী রা. আরজ জানালেন, হে আল্লাহর রাসুল সা. আমায় ক্ষমা করুন, আমার পক্ষে এরূপ কাজ কোনোদিন সম্ভব নয়। আপনার শান ও মানের উপর কখন কলম উঠাতে পারি না। রাসুল সা. বিশ্ববাসীর জন্য রহমত ও আমাদের আদর্শ হিসেবে পৃথিবীতে আগমন করেছিলেন তাই তিনি শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমস্ত সাহাবা-ই-কেরামের একান্ত ইচ্ছার বিরুদ্ধে গুটিকয়েক কাফিরের আব্দারে রাসুল সা. চুক্তিনামা থেকে ‘রাসুল’ শব্দ স্বহস্তে মুছে দিলেন।
রাসুল সা.-এà