শনিবার, ১১ জুলাই ২০২৬ ।। ২৭ আষাঢ় ১৪৩৩ ।। ২৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো ঈমানি ও মানবিক দায়িত্ব: আমিরে মজলিস শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মবহির্ভূত কার্যক্রম বরদাশত করা হবে না: শিক্ষামন্ত্রী বন্যার্তদের পাশে দাঁড়াতে খেলাফত আন্দোলনের আহ্বান গণমাধ্যম ব্যক্তিত্বদের নিয়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের ‘মিডিয়া কানেক্ট সামিট’ চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ১৬ জুলাই পর্যন্ত স্থগিত দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধন শুরু ৪ আগস্ট ‘জমিয়ত কোনো বিদেশি প্রভুর গোলামি করে না’ লালমনিরহাটে ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু ‘নারী শিক্ষার উন্নয়নে মহিলা মাদরাসার অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

মসজিদুল আকসার একমাত্র পৃষ্ঠপোষক মুসলমানরা: ফিলিস্তিনের গ্র‍্যান্ড মুফতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: মুসলমানরা মসজিদুল আকসার একমাত্র পৃষ্ঠপোষক ও অবিভাবক বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনের গ্র‍্যান্ড মুফতি শায়খ মুহাম্মাদ হুসাইন। তিনি বলেছেন, অবৈধ ইহুদিদের প্রথম কিবলার ওপর দখলদারি করার কোন অধিকার নেই।

সাম্প্রতিক একটি বক্তৃতায় সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্কের সমালোচনা করার সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারীরা আল কুদস (জেরুসালেম) ও আল আকসাকে শত্রুদের হাতে অর্পণের ষড়যন্ত্র করছে। জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দানকারী কিভাবে পূন্যময়ী এই নগরীর স্বাধীনতার কথা চিন্তা করে?

শায়খ মুহাম্মাদ হুসাইনের দাবি, সংযুক্ত আরব আমিরাতের জন্য মসজিদুল আকসায় নামাজ পড়া শারঈভাবে সম্পূর্ণ হারাম। মসজিদুল আকসায় শুধু ওইসব মুসলমান নামাজ আদায় করতে পারেন যারা ইসলামি শরীয়াহ মান্য করেন; যারা ইসরায়েলের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে- পবিত্র এই মসজিদে নামাজ পড়বে- তাদের নামাজ শুদ্ধ হবে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ