শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

দুটি ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের ২ রাজ্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অল্প সময়ের ব্যবধানে ভারতের উড়িষ্যা ও আসামে শনিবার সকালে ভূমিকম্প হয়েছে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৩.৮ আর আসাম রাজ্যে ৩.৫। খবর এনডিটিভির।

ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, রিখটার স্কেলে উড়িষ্যায় কম্পনের তীব্রতা ছিল ৩.৮। বেরামপুরের দক্ষিণ-পশ্চিমে ৭৩ কিমি দূরে ছিল কম্পনের উত্‍সস্থল।

তবে ভূমিকম্পের মাত্রা কম থাকায় কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। কম্পন অনুভূত হতেই ওই এলাকায় আতঙ্ক তৈরি হয়। কম্পন আতঙ্কে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েন।

এর আগে, জুলাইয়ে ভারতের বিভিন্ন অঞ্চলে সাতদিনে ২৫ বার ভূমিকম্প হয়েছে। চলতি বছরে এতবার ভূমিকম্প হওয়ায় দেশটির ভূ-বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

-এটি