শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

ট্রলারডুবির ঘটনায় নিহত আলেম পরিবারে সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল-আমিন(বাপ্পি)।।
ময়মনসিংহ প্রতিনিধি>

নেত্রকোনার মদনে নৌকাডুবির ঘটনায় নিহত আলেম পরিবারদের মাঝে আর্থিক ও সামাজিক সহায়তা প্রদান করেছে স্থানীয় প্রশাসন সহ কয়েকটি সংস্থা।

গতকাল শুক্রবার জুমুআর নামাজের পর,মারকাযুস সুন্নাহ মাদ্রাসা প্রাঙ্গণে নৌকাডুবিতে নিহতদের মধ্যে ময়মনসিংহ সদরের চর সিরতা ইউনিয়নের ১৩টি পরিবারকে পাঁচ হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেবা ভিত্তিক সংগঠন 'সাদাকাহ ফাউন্ডেশন'।
এসময় সদর উপজেলা চেয়ারম্যান আশরাফ হোসাইন, সিরতা ইউপি চেয়ারম্যান আবু সাইদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ময়মনসিংহ এর পক্ষ থেকে সদর উপজেলার সিরতা ইউনিয়নের বাসিন্দা মদনের উচিতপুরে নৌকাডুবিতে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের হাতে সরকারি অনুদান হস্তান্তর করা হয়েছে এবং স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকেও দেওয়া হয়েছে বিশেষ অনুদান।

অন্যদিকে হাফেজ্জী হুজুর সেবা সংস্থাও গতকাল, সংগঠনের সভাপতি আবু ইউসুফ ফরহাদ, সহ-সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক নওমুসলিম মোঃ রাজ সহ সংস্থাটির আরো কয়েকজন সদস্য ঢাকা থেকে মোমেনশাহীর কোনাপাড়ায় আসেন। তারা শহীদ হাফেজ মাহফুজুর রহমানের পরিবার ও নিহত অন্য পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে কিছু আর্থিক সহায়তা প্রদান করেন। এবং শহীদ হাফেজ মাহফুজুর রহমানের পরিবার সহ আরো কয়েকটি পরিবারের চলার জন্য স্থায়ী উপার্জনের ব্যবস্থা করার আশ্বাস প্রদান করেন। এসময় তারা শহিদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করেন।

নিহত আলেম পরিবারের এতিম সন্তানদের লেখাপড়ার দায়িত্ব গ্রহণ করতেও আগ্রহ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম।
ট্রলারডুবির ঘটনায় নিহতদের এতিম সন্তানদের নিজেদের প্রতিষ্ঠানে পড়াশুনার সকল দায় দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন ঢাকা মিরপুরের আরজাবাদ মাদরাসার মুহতামিম ও বেফাকের সহ-সভাপতি মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা জুনাঈদ আল হাবিব।

একই সুরে সুর মিলিয়ে জামিয়া ফয়জুর রহমান রহ.এর শাইখুল হাদীস ও মুহতামি