শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘হাফেজদের হাতে ‘নেক্সাস’ বই তুলে দেওয়া ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক’ সরকার দিনদিন ইসলামবিদ্বেষী হয়ে উঠছে: খেলাফত আন্দোলন শাহজালালের (রহ.) মাজারের দানবাক্সে মিলল প্রায় ৮৯ লাখ টাকা মক্কা-মদিনায় হামলার চেষ্টা হলে মুসলমানরা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবে: ধর্মমন্ত্রী ইসলাম নিয়ে ১৬ বছরের গবেষণা ব্রাজিলের নৃবিজ্ঞানীর বগুড়ায় ফিলিং স্টেশনে বিস্ফোরণে ৫ জন আহত হাফেজদের বিতর্কিত লেখকের বই উপহার ও আইনমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদ হেফাজতের ডেঙ্গু পরিস্থিতিতে সরকারের দৃশ্যমান পদক্ষেপ নেই: ইসলামী আন্দোলন সমসাময়িক কওমি মাদ্রাসা ও প্রাসঙ্গিক ভাবনা: মুফতি দিলাওয়ার হোসাইনের সাক্ষাৎকার হজ ২০২৭: যাদের জন্য থাকছে না অংশ নেওয়ার সুযোগ 

আড়াইহাজারে আ.লীগের দুগ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আওয়ামী লীগের স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আনোয়ার হোসেন (৪৭) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার উপজেলার উচিতপুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাধারণ সদস্য হানিফ ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফর গ্রুপের সঙ্গে সংঘর্ষের এই ঘটনা ঘটেছে।

সংঘর্ষে নিহত আনোয়ার হোসেন উপজেলার কাদিরদিয়া পূর্বপাড়া এলাকার মৃত আবেদ আলীর ছেলে।

নিহতের বড় ভাই আলী হোসেন জানান, ৫নং ওয়ার্ডের মেম্বার হানিফের সঙ্গে তার ভাই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাফরের সঙ্গে রাজনৈতিক বিরোধ রয়েছে। এরই জেরে ৫ আগস্ট সন্ধ্যায় হানিফ মেম্বার তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়।

এসময় বসতঘর ভাঙচুর ও লুটপাট করা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এরপর ভোর সাড়ে ৫টার দিকে আবারও হামলা চালানো হয়। এসময় বাড়ির লোকজন বাড়িতে ছিল না।

আলী হোসেন বলেন, আমার ভাই আনোয়ারকে বাড়িতে একা পেয়ে বেধড়ক পেটানো হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। একপর্যায়ে তার মৃত্যু হয়।

তবে অভিযুক্ত হানিফ মেম্বার বলেন, মৃত আনোয়ারের বাড়িতে কিছু লোক হামলা করেছে, এটা সত্য। তবে আনোয়ারকে আমি বা আমার কোনো লোকই মারধর করেনি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।

তিনি বলেন, হামলায় আনোয়ারের বাড়িতে দুই থেকে চারটি বসতঘর ভাঙচুর করা হয়েছে। আমার বাড়িতেও আনোয়ারের লোকজন হামলা চালিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি বসতঘর ভাঙচুর করেছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

-এটি