বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ৩ জমাদিউল আউয়াল ১৪৪৮


শরিকে কুরবানি ও আকিকার শরয়ি বিধান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুরবানি একটি ইবাদত এবং তা ইসলামের অন্যতম নিদর্শন। ইসলামী আদর্শের ইবাদত অংশটিও অতি মহিমান্বিত এবং বৈশিষ্টপূর্ণ। এর প্রধান দুটি বৈশিষ্ট্য হচ্ছে তাওহিদ ও সুন্নাহ। ইসলামের ইবাদত ও উপাসনা একমাত্র আল্লাহর জন্য। তিনি ছাড়া আর কেউ ইবাদতের উপযুক্ত নয়। তেমনি ইবাদতের নিয়ম-নীতিও সুন্নাহ কর্তৃক নির্ধারিত। সুন্নাহ পরিপন্থী কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়।

কুরআনে বিভিন্ন জায়গায় কুরবানির বিধান রয়েছে। সুরা বাকারা: ১৯৬; সুরা মায়েদা: ২, ৯৫; সুরা আনআম: ১৬২; সুরা হজ: ২৭-৩৭ ও সুরা কাউসার। তার মধ্যে সুরাতুল আন’আম ও সুরাতুল কাউসারে সাধারণ কুরবানি আর অন্যান্য সুরায় হজের কুরবানির কথা উল্লেখ করা হয়েছে।

শরিকে কুরবানি: সামর্থ্যবান ব্যক্তির পক্ষে একা কুরবানি করা বিভিন্ন কারণে উত্তম। তবে শরিকে কুরবানির বিধান উম্মতকে দিয়েছে অবকাশ ও প্রশস্ততা। এ প্রশস্ততা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ এ স্পষ্টভাবে রয়েছে।

জাবির ইবনে আবদুুল্লাহ রা. বলেন, আমরা হজের ইহরাম বেঁধে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বের হলাম। তিনি আমাদের আদেশ করলেন যেন প্রতিটি উট ও গরু সাতজন করে শরিক হয়ে কুরবানি করি। সহীহ মুসলিম শরীফ: ১/৪২৪।

অন্য বর্ণনায় আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, (একটি) গরু সাতজনের পক্ষ থেকে এবং (একটি) উট সাতজনের পক্ষ হতে (কুরবানি করা যায়)। সুনানে আবু দাউদ: ২/৩৮৮।

এ বিষয়ে ফকিহগণের ফতোওয়া: ইমাম আহমাদ বিন হাম্বল রহ. ও ইমাম শাফিঈ রহ. এ বিষয়ে মাসয়ালা দিয়েছেন, সাতজনের পক্ষ হতে একটি গরু অথবা একটি উট কুরবানি করা জায়েজ। সূত্র: যাদুল মা’আদ, ইমাম ইবনিল কাইয়িম আল-জাওঝী হাম্বলী রহ.; তাহকিক: শায়খ মুহাম্মাদ ইবনে আবদুল ওয়াহহাব হাম্বলী রহ.; পৃষ্ঠা ১২১।

মুয়াফফাকুদ দ্বীন ইমাম ইবনুল কুদামা মাকদিসী রহ. তার ‘উমদাতুল ফিকহ’ কিতাবেও অনুরূপ মাসআলা উল্লেখ করেছেন, সাতজনের পক্ষ হতে একটি গরু অথবা একটি উট কুরবানী করা জায়েজ রয়েছে। হাতিম আল হাজ এ কিতাবের শারহে সহীহ মুসলিমের উপরে বর্ণিত হাদিসটি উল্লেখ করেছেন। সূত্র: উমদাতুল ফিকহ, ব্যাখ্যামূলকগ্রন্থ: হাতিম আল হাজ; ২য় খণ্ড, পৃষ্ঠা ১৩৮।

আলেম ও ফকিহগণ শরিকে কুরবানি সংক্রান্ত হাদিসের ব্যাপারে বুঝেছেন, শুধু সফর নয়, বরং সর্বাবস্থায় ৭ জন মিলে একটি গরু বা উট কুরবানী দিতে পারেন। এ সংক্রান্ত মাসয়ালায় তারা মোটেও সফরের কথা উল্লেখ করেননি।

তবে শরিক নির্বাচনে সতর্কতা কাম্য। আল্লাহর কাছে কুরবানি কবুল হà