শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সড়ক দুর্ঘটনায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল মসজিদের ইমাম নিহত বাদ জুমা শুরু হচ্ছে চরমোনাইয়ের ঐতিহাসিক বার্ষিক মাহফিল সনদের স্বীকৃতি ইস্যুতে প্রয়োজনে আদালতে যাওয়ার পরামর্শ মাওলানা হানিফ জালন্ধরীর নবীদের উত্তরাধিকার হিসেবে আলেমদের দায়িত্ব আরও বিস্তৃত: দেওবন্দের মুহতামিম ‘ফ্যাসিবাদী নাশকতা ও ষড়যন্ত্র রুখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই’ বাংলাদেশ দখলে বিজেপি নেতাদের বক্তব্যের কড়া নিন্দা জমিয়তের আজ হারামাইনে জুমার খতিব যাঁরা বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম

তুরস্কের ঐতিহাসিক আয়া সোফিয়ার ভবিষ্যৎ নিয়ে বিতর্ক তুঙ্গে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের ইস্তানবুলের আয়া সোফিয়া এখন একটি জাদুঘর৷ কিন্তু ষষ্ঠ শতাব্দীতে এটি ছিল একটি গির্জা৷ পরবর্তীতে এটিকে মসজিদে রূপান্তর করা হয়৷ কিন্তু এর ভবিষ্যত কী? এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক৷

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু জানালেন, এর ভবিষ্যত ঠিক হবে ‘জাতীয় সার্বভৌমত্বের’ ভিত্তিতে৷ ‘আন্তর্জাতিক’ মহলের এ ব্যাপারে কথা বলার অধিকার নেই বলেও মনে করেন তিনি৷

আয়া সোফিয়া আবার নামাজ পড়ার জন্য খুলে দেয়া হবে কিনা, এমন প্রশ্নের উত্তরে টিভি চ্যানেল এনটিভিতে এক সাক্ষাৎকারে চাভুসোগলু বলেন, ‘এটাকে কোনোভাবেই আন্তর্জাতিক ইস্যু না৷’

আয়া সোফিয়ার স্ট্যাটাস নিয়ে দীর্ঘদিন ধরে তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতে টানাপড়েন চলছে৷ ধর্মীয় কট্টরপন্থিরা অনেকদিন ধরে এই ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যকে মুসলিমদের নামাজ পড়ার জন্য খুলে দেয়ার দাবি জানিয়ে আসছে৷

গত মাসে ১৪৫৩ সালে অটোমানদের কন্টানটিনোপল (বর্তমানে ইস্তানবুল) জয়ের বার্ষিকী উপলক্ষ্যে আয়া সোফিয়ার ভেতরে নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়৷

চাভুসোগলু বলেন, ‘‘বিজয়ের ৫৬৭ বছর পর কোনো চক্রই ঠিক করে দিতে পারে না ইস্তানবুল বা আয়া সোফিয়া কাদের৷ এখন কেবল তুর্কিরা কী চায়, সেটাই মূল দেখার বিষয়৷’’ এসময় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ১৪৬২ সালের একটি দলিলও দেখান, যেখানে আয়া সোফিয়াকে মসজিদ হিসেবে দেখানো হয়েছে৷

তবে অনেক তুর্কি মনে করেন দেশটির সেক্যুলার সংবিধানের প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে আয়া সোফিয়া৷

একটি বেসরকারি সংস্থা বর্তমান জাদুঘরটির স্ট্যাটাস চ্যালেঞ্জ করে আদালতে আপিল করে৷ ২ জুলাই এর শুনানি হওয়ার কথা রয়েছে৷ চাভুসোগলু বলেন, আমরা স্টেট কাউন্সিলের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবো৷

বাইজেন্টাইন সাম্রাজ্যের অধীনে থাকার সময় গির্জা হিসেবে নির্মাণ হয় আয়া সোফিয়া৷ এরপর অটোমানরা কন্সটানটিনোপল বা ইস্তানবুলের দখল নিলে এটিকে মসজিদে রূপান্তর করা হয়৷ তবে ১৯৩৫ সালে এটিকে রূপ দেয়া হয় জাদুঘরে৷ এখন এর ভেতরে গির্জা ও মসজিদ, ইউরোপীয় ও অটোমান উভয় সংস্কৃতির ছাপ দেখা যায়৷

সাবেক গ্রিক অর্থোডক্স চার্চ আয়া সোফিয়ার অন্য কোনো ধর্মীয় ব্যবহারের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে গ্রিস৷ তবে পালটা প্রতিক্রিয়া দেখিয়েছে তুরস্কও৷ দেশটির পররাষ্ট্রমন্ত্রী চাভুসোগলু গ্রিসকে এ বিষয়ে ‘ভাষণ’ না দেয়ার আহ্বান জানিয়েছেন৷ পাশাপাশি দেশটিকে মনে করিয়ে দিয়েছেন ‘এথেন্সই ইউরোপের একমাত্র রাজধানী যেখানে কোনো মসজিদ নেই৷’ ডয়েচে বেল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ