সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

করোনা থেকে মুক্তি পেতে উজবেকিস্তানে কোরআন খতম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি কামনায় উজবেকিস্তানে পবিত্র কোরআনে কারিমের খতম করা হয়েছে।

গত ১১ এপ্রিল থেকে দেশটির রাজধানী তশখন্দে ধর্মমন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কোরআন তেলাওয়াত ছাড়াও মাসনুন দোয়া-দরূদ ও জনকল্যাণমুখী বিভিন্ন কার্যক্রমে উজবেক নাগরিকরা অংশ নেয়- এর আওতায় গরু মেষ জবাই করে সেগুলোর গোশত দুস্থদের মধ্যে বন্টন করে মহান আল্লাহর নিকট করোনা থেকে মুক্তি চেয়ে দোয়া করে তারা।

এর আগে উজবেকিস্তানের মসজিদের ইমামগণ এই সঙ্কটাপন্ন পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে মুসল্লিদের বেশি বেশি নামাজ ও দোয়ার প্রতি বিশেষ উৎসাহ প্রদান করেন।

দেশটির বিভিন্ন মাদরাসার শিক্ষক শিক্ষার্থীরা এ পর্যন্ত অন্তত ৭০ বার পবিত্র কোরআনে কারিমের খতম করেছে। একইসঙ্গে তাশখন্দের ইসলামিক কলেজের বালক শিক্ষার্থীরা সম্মিলিতভাবে ৯৭ বার এবং বালিকা শিক্ষার্থীরা ১ বার পবিত্র এ গ্রন্থের খতম করেছে। সূত্র: শাফকনা

ওআই/আবদুল্লাহ তামিম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ