বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

করোনার বিস্তার রোধে আল-আকসা মসজিদ সাময়িক বন্ধের ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। আজ রোববার করোনা ভাইরাসের বিস্তার রোধে জেরুজালেমের ওয়াকফ কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে। খবর ইয়েনি সাফাক’র।

ওয়াকফ কর্তৃপক্ষ জানায়, ভাইরাস প্রতিরোধে সচেতনতা ও সাবধানতার অংশ হিসেবেই মসজিদ সাময়িক বন্ধ ঘোষণা করে হয়েছে। তবে মসজিদের বাইরের অংশে এখনো নামাজ আদায় করা যাবে।

মসজিদের পরিচালক ওমর কিসওয়ানি বলেন, ওয়াকফ কর্তৃপক্ষের আদেশ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বহাল থাকবে। তাই এখন থেকে মসজিদের অভ্যন্তরে কেউ নামাজ আদায় করবে না।

এদিকে, ফিলিস্তিনের ধর্ম মন্ত্রণালয় দেশটির নাগরিকদের ঘরে নামাজ আদায় করা এবং গণজমায়েত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দেশটিতে এখন পর্যন্ত ৩৮ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ