বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সু চিকে দেওয়া সম্মাননা বাতিল করল লন্ডন কর্তৃপক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চিকে দেওয়া ‘সিটি অব লন্ডন’ সম্মাননা বাতিল করেছে লন্ডন সিটি করপোরেশন (সিএলসি)।

রাখাইনে রোহিঙ্গাদের ওপর নিপীড়ন চালানোর ঘটনায় মিয়ানমার সরকারের পক্ষে অবস্থান নেওয়ার জেরে সু চির সম্মাননা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে শহরটির কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, লন্ডনের ঐতিহাসিক এবং অর্থনৈতিক অঞ্চলগুলো পরিচালনা করা সিএলসি কর্তৃপক্ষের নির্বাচিত প্রতিনিধিদের ভোটে সু চির সম্মাননা বাতিল করা হয়েছে।

এ বিষয়ে শুক্রবার (৬ মার্চ) লন্ডন শহর কর্তৃপক্ষের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়েছে মিয়ানমার সেনাবাহিনী। সেটা এর মধ্যেই আন্তর্জাতিক আদালতে প্রমাণিত হয়েছে। শান্তিতে নোবেলজয়ী সু চির উচিত ছিল তা স্বীকার করা। কিন্তু তিনি তা করেননি, উল্টো মিয়ানমার সেনাবাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের পক্ষে সাফাই গেয়েছেন। তাই লন্ডন শহর কর্তৃপক্ষ তাকে দেওয়া সম্মাননা কেড়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ