শনিবার, ২৭ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মোদির আগমন ঠেকাতে কাল গণমিছিল করবে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মোদির ঢাকায় আগমন প্রতিহত করতে আগামীকাল জুমার পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল কর্মসূচি ঘোষণা দিয়েছে ইসলামী কানুন বাস্তবায়ন কমিটি। এছাড়া সারাদেশের বিভিন্ন জেলার মসজিদে মসজিদে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়া হয়েছে।

মোদির বাংলাদেশ সফর ঠেকাতে প্রয়োজনে ভারতীয় দূতাবাস ঘেরাও করার হুঁশিয়ারিও দিয়েছেন ইসলামী সমমনা ৪৬ দলের নেতারা।

গতকাল বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এসময় কমিটির পক্ষ থেকে কয়েকটি দাবিও উপস্থাপন করা হয়। সেখানে বলা হয়, ভারতে মুসলিমবিদ্বেষী নাগরিকত্ব আইন পাস, মসজিদে আগুন দেয়ার প্রতিবাদে ও নরেন্দ্র মোদির আগমন প্রতিহত করার লক্ষ্যে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সংবাদ সম্মেলন থেকে উত্থাপিত দাবিসমূহ হলো- ১. দিল্লিতে মুসলিমদের চোখে অ্যাসিড ঢালা হয়েছে, অন্ধ অনেকেই চিকিৎসাধীন রয়েছেন। এ সন্ত্রাসী কর্মকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে। ২. দিল্লির সহিংসতায় মৃত ৩৪ জনের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

৩. দিল্লির সহিংসতায় অমিত শাহ’র ব্যর্থতা খতিয়ে দেখতে হবে। ৪. ভারতের ২০ কোটি মুসলিমকে টার্গেট করা হয়েছে, এটা বন্ধ করতে হবে। ৫. দিল্লির মসজিদে আগুন, মিনারে হনুমানের পতাকা উত্তোলনের বিচার করতে হবে।

দাবি আদায়ের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি হলো- ১. ৬ মার্চ বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে গণমিছিল অনুষ্ঠিত হবে এবং সারাদেশের বিভিন্ন জেলার মসজিদে মসজিদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

২. প্রত্যেক জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা। ৩. মোদির বাংলাদেশে আগমন ঠেকাতে সমমনা ইসলামী দলগুলো প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে ভারতীয় দূতাবাস অভিমুখে ঘেরাও কর্মসূচি।

ইসলামী কানুন বাস্তবায়ন পরিষদের সভাপতি মাওলানা আবু তাহের জিহাদীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে ৪৬টি ইসলামী দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন- ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সমন্বয়ক ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির মহাসচিব মাওলানা ফয়জুল্লাহ আশরাফী, বেফাকের কেন্দ্রীয় ওস্তাদ মুফতি বাহউদ্দীন, মুসলিম অক্ষ পরিষদের কেন্দ্রীয় সভাপতি শায়েখ মাওলানা আজিজুর, খতিব পরিষদের কেন্দ্রীয় নেতা মাওলানা সালেহ সিদ্দিকীসহ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ