রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ঢাকায় পৌঁছেছেন সাইয়েদ মাহমুদ মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্ব শান্তি ও কল্যাণ কামনায় আয়োজিত বিভিন্ন ইসলামি অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় পৌঁছেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বংশধর ও ভারতের জমিয়তে উলামায়ে হিন্দের সেক্রেটারি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সেখান থেকে তিনি জহুরুল ইসলাম সিটিতে (আফতাবনগর) আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম (আফতার নগর মাদরাসা) পৌঁছান।

আসরের পর ভক্তদের সঙ্গে বিশেষ সাক্ষাৎ ও মাগরিবের পর আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম (আফতার নগর মাদরাসা) ইসলাহী জোড়ে আম বয়ান করবেন মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী। বুধবার সুনামগঞ্জ আল হক পরিষদের উদ্যোগে আয়োজিত ইসলামি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।

আল জামিয়াতুল ইসলামিয়া ইদারাতুল উলুম মাদরাসার ইসলাহি জোড়ে মাওলানা মাহমুদ মাদানীর পিতা ও ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাইয়েদ আসআদ মাদানীর রহ. খলিফা ও দেশবরেণ্য আলেমরা অংশগ্রহণ করবেন।

প্রসঙ্গত, জমিয়তে উলামায়ে হিন্দ ভারতীয় মুসলমানদের সর্ববৃহৎ পুরোনো প্লাটফর্ম। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে এ সংগঠনটির জন্ম। উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে এ দলটির ব্যাপক অবদান রয়েছে।

মাওলানা মাহমুদ মাদানী ব্রিটিশবিরোধী সংগ্রামের প্রাণপুরুষ সাইয়েদ হুসাইন আহমদ মাদানীর দৌহিত্র ও বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অবদানের জন্য সম্মাননাপ্রাপ্ত প্রয়াত সাইয়েদ আসআদ মাদানীর ছেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ