রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন পায়নি সরকার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: খালেদা জিয়ার প্যারোলে মুক্তির জন্য সরকার এখনো কোনো আবেদন পায়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার রাজধানীর গুলশানে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের শাখা উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি কোনো আবেদন পাইনি। তা ছাড়া, এটি আদালতের বিষয়।’

এদিকে, খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন জানিয়েছেন যে তারা বিএনপি প্রধানের মুক্তি চেয়ে এ সপ্তাহে আবারও জামিন আবেদন করবেন।

ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রতি দৃষ্টি আকর্ষণ করে মন্ত্রী বলেন, ‘সরকার বিশেষ বিবেচনায় এমন আসামির কারাদণ্ড স্থগিত করতে পারে।’

বিএনপির নেতা-কর্মীরা তাদের চেয়ারপারসনের মুক্তির দাবিতে গতকাল শনিবার দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা পেয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে আছেন খালেদা জিয়া। পরে একই বছরে আরেকটি দুর্নীতির মামলায় সাজা পান তিনি। যদিও তার দল বলছে মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ