মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

হাইতিতে এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৫ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইতির রাজধানী পোর্ট আউ প্রিন্সের বাইরে অবস্থিত একটি এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে ১৫ শিশু নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, মোমবাতির আগুন থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। আগুন লাগার কারণ জানতে তদন্ত চালানো হচ্ছে।

কর্মকর্তারা জানায়, নিহত শিশুদের মধ্যে দুই জন আগুনে পুড়ে মারা গেছেন। বাকিরা শ্বাস প্রশ্বাস জনিত সমস্যার কারণে মারা গেছেন।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি) ও বিবিসি’র জানায়, বিদ্যুৎ না থাকার কারণে জেনারেটর বন্ধ থাকায় মোমবাতি জালানোর পর এই অগ্নিকাণ্ড ঘটে।

আগুন লাগার পর গ্রুপটির পরিচালিত আরেকটি এতিমখানা থেকে শতাধিক শিশুকে সরিয়ে নেয় পুলিশ। এতিমখানাগুলোতে শুধু এতিম শিশুই নয়, স্থানীয় দরিদ্রদের ছেলে-মেয়েরাও থাকত।

এতিমখানাটি যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা চার্চ অব বাইবেল আন্ডারস্টেন্ডিংয়ের সহায়তায় পরিচালিত হতো। সংস্থাটি হাইতিতে প্রায় একশ এতিমখানা পরিচালনা করে। তবে পুড়ে যাওয়ার এতিমখানাটির অবৈধ ছিল বলে জানা গেছে ।

দাতব্য সংস্থা লুমোস বিবিসিকে জানায়ু হাইতিতে ৭৬০টির বেশি এতিমখানা রয়েছে। এর মধ্যে মাত্র ১৫ শতাংশের লাইসেন্স রয়েছে। এই এতিমখানাগুলোতে প্রায় ৩০ হাজার শিশু বাস করেন।

২০১০ সালের ভূমিকম্পের পর হাইতিতে এতিমখানার সংখ্যা বহুগুণ বেড়েছে।

-এএ