মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইমামসহ ৩ জনের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণ মামলা, গ্রেফতার বাদী ফতুল্লায় দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আ.লীগের ৫৪ জনের বিরুদ্ধে মামলা জানালার ওপাশে ঘুমন্ত সিংহ হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী 

কাদিয়ানিদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান আল্লামা আহমদ শফির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাদিয়ানিদের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে হেফাজত ইসলামের আমির শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি বলেছেন, দাবি আদায়ের জন্য কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সাত বিভাগে সম্মেলন করে কাদিয়ানিদের বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। তারপর ঢাকায় মহাসমাবেশ করে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হবে।

আজ শনিবার যশোর ঈদগাহ মাঠে আল জামিয়াতুল ইসলামিয়া দড়াটানা মাদরাসার ২৫ সালা দস্তারবন্দী ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আল্লামা শফি বলেন, কাদিয়ানিরা কাফের। তারা ইসলামের নামে সমাজে বিভ্রান্তি ছড়াচ্ছে। এজন্য তাদের রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন হবে। প্রয়োজনে মুসলমানদের শহিদ হওয়ার প্রস্তুতি নিতে হবে।

তিনি আরও বলেন, কাদিয়ানিরা মুসলমান নয়। তাদের সঙ্গে কোনোভাবেই আত্মীয়তার সর্ম্পক করা যাবে না। বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের অনুসারীদের মতো তাদের থাকতে হবে। মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না।

হেফাজতে ইসলামের আমির বলেন, ‘দেশের সকল বিভাগে সফর করছি। সফর শেষে ঢাকায় সব বিভাগের লোকজন নিয়ে হাজির হবো এবং প্রধানমন্ত্রীকে বলব, তুমিও তো মুসলমান। আমরা তোমাকে জানাতে এসেছি গোলাম আহমেদ কাদিয়ানিরা মুসলিম নয়। এদের সাথে আত্মীয়তা করা যাবে না। মুসলিমের কবরস্থানে তাদের দাফন হয়ে থাকলে লাশ তুলে নদীতে ভাসিয়ে দিতে হবে।’

আল্লামা শফী আরও বলেন, ‘আমাদের নবী হযরত মোহাম্মাদ (সা.) এর পর কোনো নবী আসবে না। তিনি শেষ নবী। অথচ কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না। গোলাম আহমেদ কাদিয়ানি নিজেকে শেষ নবী দাবি করে। ফলে তারা ও তাদের অনুসারীরা কাফের।’

এর আগে দড়াটানা মাদরাসা থেকে গত ২৫ বছরে দাওরায়ে হাদিস ডিগ্রি অর্জনকারী ৬০০ শিক্ষার্থীকে দস্তরবন্দি তথা পাগড়ি প্রদান করেন আল্লামা শাহ আহমদ শফী।

দড়াটানা মাদরাসার প্রিন্সিপাল ও জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ কওমি বোর্ডের সহস