রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

মার্কিন-তালেবান শান্তি আলোচনা: সেনা প্রত্যাহারে আগ্রহী ট্রাম্প

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের সঙ্গে তালেবান নেতাদের শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে এক ফোনালাপের পর বিষয়টি নিশ্চিত করেন তিনি। খবর আল-জাজিরার।

আফগান প্রেসিডেন্ট একটি টুইট বার্তায় জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাকে জানিয়েছে যে তালেবান নেতারা উল্লেখযোগ্য ও স্থায়ীভাবে সংঘর্ষ কমাতে চায়। তাছাড়া প্রেসিডেন্ট ট্রাম্পও আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের বিষয়ে চুক্তি করতে আগ্রহী।

টুইট বার্তায় আশরাফ লিখেছেন, তালেবান ও মার্কিন প্রতিনিধিদের এই অগ্রগতিকে স্বাগত জানাচ্ছি। কেননা উভয় পক্ষই শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি দেখিয়েছে।

বিশ্লেষকদের মতে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে চালানো হামলার পর থেকেই আফগানিস্তানের মাটিতে মার্কিন সামরিক জোট ন্যাটো তাদের আগ্রাসন শুরু করে। যার ধারাবাহিকতায় পরবর্তীকালে তালেবান সরকারকে অঞ্চলটির ক্ষমতা থেকে উৎখাত করা হয়। মূলত তখন থেকেই মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চালিয়ে আসছে গোষ্ঠীটি।

উল্লেখ্য, যদিও দীর্ঘ ১৮ বছর পর ব্যাপক রক্তক্ষয় শেষে চলমান যুদ্ধের অবসান ঘটাতে গত বছরের জুন থেকে কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক আলোচনা করে আসছে তালেবান। যার ধারাবাহিকতায় চলমান শান্তি আলোচনার সর্বশেষ এই অগ্রগতি দেখা যাচ্ছে।

আরএম/