বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
দেশে কওমি মাদরাসা ২৫ হাজার, শিক্ষার্থী প্রায় ৭০ লাখ হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে একটি কমিউটার বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির আলাস্কায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন বলছে, আলাস্কা থেকে ১২ মাইল দক্ষিণ-পশ্চিমের যুপিক গ্রামে যাত্রীবাহী ছোট বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়।

যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর বিধ্বস্ত হয়। এ সময় বিমানটি বেথেল থেকে কিপনুকে যাচ্ছিল।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে। নিহতদের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পাঠানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর বিমান সংস্থাটি তাদের সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে বলে নিজেদের ফেসবুকে পেজে জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ