রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন

আমরা যা হারালাম তা পূরণ হবার নয়: আল্লামা মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ আজ বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে গোটা আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

বিদগ্ধ এ আলেমের ইন্তোকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীর, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তিনি বলেন, আসলে আল্লাহর ওলিরা যখন পৃথিবীতে আসে তখন পাখির মতো আসে আর যখন চলে যায় তখন পাখির মতোই চলে যায়। সেই ধারাবাহিকতায় এবার নিভে গেল কালের আরেক প্রোজ্জ্বল পিদিম।

তিনি আরও বলেন, দেশের অন্যতম শীর্ষ আলেমে দীন, দীন-মিল্লাতের অতন্দ্রপ্রহরী, প্রখ্যাত ও শীর্ষ ইসলামী চিন্তাবিদ, আলোকিত মানুষ গড়ার কারিগর, ঈমানী আন্দোলনের নন্দিত পুরোধা ব্যক্তিত্ব ছিলেন আল্লামা আযহার আলী আনওয়ার শাহ। তিনি দেশের হাজারো আলেমদের মতো  আমারও মুরুব্বি ছিলেন।

মহিউস সুন্নাহ বলেন, আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। পরহেজগার, মুখলিস ও জনদরদী এই আলেম মনীষীর ইন্তেকালে যাত্রাবাড়ি মাদরাসার সকল ছাত্র-শিক্ষক গভীরভাবে শোকাহত। আমরা তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

এদিকে, আল্লামা আযহার আলী আনওয়ার শাহর ইন্তেকালের খবর পেয়ে আজ যাত্রাবাড়ি বড় মাদরাসায় মরহুমের রূহের মাগফিরাত কামনায় মাদরাসার সকল শিক্ষক ছাত্রদের নিয়ে দোয়া করেন আল্লামা মাহমুদুল হাসান।

আল্লামা মাহমুদুল হাসান ও আল্লামা আনোয়ার শাহ পাকিস্তানের শীর্ষ আলেম মাওলানা ইউসুফ বিন নূরীর ছাত্র ও হারদুয়ী হজরত শাহ আবরারুল হক রহ.-এর খলিফা। এছাড়াও তারা একে অপরের দীর্ঘদিনের সহকর্মী ছিলেন।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি, আল-জামিয়াতুল ইমদাদিয়া কিশোরগঞ্জ-এর মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেছেন।