শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

নাগরিকত্ব আইন সভ্যতা ও সমাজের লজ্জা: মমতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, নাগরিকত্ব আইন সভ্যতার, সমাজের লজ্জা। মানুষের অধিকার কেড়ে নেয়া হচ্ছে। আমরা সবাই নাগরিক।

‘মনে রাখবেন, এ রাজ্যে সিএএ, এনআরসি হতে দেব না। এ রাজ্য থেকে কাউকে কোথাও যেতে হবে না। গুজরাট, উত্তরপ্রদেশ আর কর্নাটকে শুধু ওদের সরকার রয়েছে। বাকি গোটা দেশে বিরোধীদের সরকার’।

শুক্রবার শিলিগুড়িতে নাগরিকত্ব আইন বিরোধী মিছিল শুরুর আগে ক্ষুদিরাম মূর্তির সামনে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মমতা বিজেপির বিরুদ্ধে এনআরসি বাস্তবায়নের বিষয়ে ‘ইচ্ছাকৃতভাবে' বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তুলে বলেন, বিজেপির নেতারা এই ইস্যুতে পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন।

এ সময় তিনি আরও বলেন, ভারত সমৃদ্ধ সংস্কৃতি ঐতিহ্যের এক বড় দেশ। প্রধানমন্ত্রী কেন নিয়মিত আমাদের জাতিকে পাকিস্তানের সঙ্গে তুলনা করেন? আপনি ভারতের প্রধানমন্ত্রী নাকি পাকিস্তানের রাষ্ট্রদূত? কেন আপনি প্রতিটি ইস্যুতে পাকিস্তানের উল্লেখ করেন?

মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। মিছিলে ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস সহ একাধিক মন্ত্রী সাংসদ বিধায়ক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ