রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

‘সংকট সমাধানের লক্ষ্যে ইরাকে আগাম নির্বাচন দিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরাকের প্রভাবশালী শিয়া আলেম আয়াতুল্লাহ আলী সিস্তানি দেশটির চলমান সরকার বিরোধী বিক্ষোভ প্রশমনের জন্য আগাম পার্লামেন্ট নির্বাচন দেয়ার আহ্বান জানিয়েছেন।

গতকাল শুক্রবার ইরাকের পবিত্র কারবালা নগরীর জুমার নামাজের মুসল্লিদের উদ্দেশে দেয়া গুরুত্বপূর্ণ বার্তায় এ আহ্বান জানান। তার প্রতিনিধি আব্দুল মাহদি কারবালায়ি জুমার নামাজের খুতবার আগে আয়াতুল্লাহ সিস্তানির বার্তা পড়ে শোনান।

বার্তায় তিনি বলেন, চলমান সংকট থেকে উত্তরণের দ্রুততম ও সবচেয়ে শান্তিপূর্ণ উপায় হচ্ছে দেশে আগাম নির্বাচনের আয়োজন করা। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় আইন পাস হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচনের আয়োজন করতে হবে।

প্রধানমন্ত্রী আদেল আব্দুলমাহদির পদত্যাগের পর এখন নয়া সরকার গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করারও আহ্বান জানান আয়াতুল্লাহ সিস্তানি।

তিনি আরো বলেন, নয়া সরকার গঠনের প্রক্রিয়াটি যেন বেশি পিছিয়ে না যায়। নয়া সরকার বিতর্কিত হতে পারবে না এবং চলমান পরিস্থিতি সামাল দেয়ার মতো দক্ষতা তার থাকতে হবে।

বুধবার ইরাকের পার্লামেন্ট দেশটির জন্য একটি নয়া নির্বাচনি আইনের খসড়া অনুমোদন করতে ব্যর্থ হয়। ভবিষ্যতে অনুষ্ঠেয় যেকোনো নির্বাচনের পর যেন কারচুপি ও জালিয়াতির অভিযোগ না ওঠে এবং নিরপেক্ষভাবে ভোটগ্রহণ করা যায় সে লক্ষ্যে এই আইন তৈরি করা হয়েছে।

ইরাকের পার্লামেন্ট দেশটির জন্য একজন নয়া প্রধানমন্ত্রী নির্বাচন করতেও ব্যর্থ হয়েছে। গতমাসের শেষদিকে প্রবল গণআন্দোলনের মুখে পদত্যাগ করেন প্রধানমন্ত্রী আদেল আব্দুলমাহদি। তবে নয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে যাচ্ছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ