রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

মার্কিন ডলার থেকে সরে আসার ঘোষণা মুসলিম বিশ্বের!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রের নানান নিষেধাজ্ঞায় জর্জরিত ইরানের সঙ্গে বাণিজ্যে বৈদেশিক মুদ্রার লেনদেনের ক্ষেত্রে ইরান মার্কিন ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা ব্যবহার করার প্রস্তাব জানালে তাতে রাজি হয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মাদ।

জানা যায়, কুয়ালালামপুরে মুসলিম দেশগুলোর শীর্ষ সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি অর্থনৈতিক ক্ষেত্রে মুসলিম দেশগুলোর জন্যে অভিন্ন একটি ডিজিটাল বাজার গঠনের প্রস্তাবে সমর্থন দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

মাহাথির মোহাম্মদ জানান, মার্কিন নিষেধাজ্ঞার ফলে মুসলিম বিশ্বের দেশগুলো ডলার ব্যবহারের ক্ষেত্রে নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন; এক্ষেত্রে নিজস্ব মুদ্রা বা একটি অভিন্ন মুদ্রা ব্যবহার করা যেতে পারে।

গত বুধবার প্রেসিডেন্ট রুহানির সঙ্গে এক বৈঠকে মাহাথির ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্কিন নানান নিষেধাজ্ঞার দরুন মালয়েশিয়ার বিশাল বাজারে বাণিজ্য করতে পারছে না ইরান।

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে বৃহস্পতিবার সকালে ‘কুয়ালালামপুর শীর্ষ সম্মেলন-২০১৯’ শুরু হওয়া ৪ দিনের এ সম্মেলনে তুরস্ক, ইরান কাতারসহ মুসলিম বিশ্বের কয়েক’ শ নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিত্ব ও বিশেষজ্ঞরা যোগ দিয়েছেন। সম্মেলনে যোগ দেয়ার কথা থাকলেও সৌদি সফর করে দেশে ফিরে শেষ মুহূর্তে সফর বাতিল করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ