রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ধর্মীয়ভাবে নিপীড়িতদের সঙ্গে সংহতি জানাতে বিশ্ববাসীকে আল আজহারের আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন।।

এমন একটি দিন আসবে যেদিন বিশ্বের প্রান্তে প্রান্তে সব ধর্মের জন্য সমান স্বাধীনতা নিশ্চিত হবে,আর সবক্ষেত্রে সর্বধর্মীয় এই স্বাধীনতা আন্তর্জাতিক আইন দ্বারা স্বীকৃত হবে-এই প্রত্যাশার কথা জানিয়েছে বিশ্বখ্যাত ইসলামি বিদ্যাপীঠ মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়।

আল আহরাম অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল (২০ ডিসেম্বর ) বিশ্ব মানবীয় সংহতি দিবস উপলক্ষে আল আজহারের প্রক্টর ও গ্র‍্যান্ড ইমাম আহমাদ আত তাইয়িব এক বিবৃতিতে এই আশাবাদ ব্যক্ত করেন।

মিসরের প্রধান এই ধর্মীয় ব্যক্তিত্ব বিশেষ এই দিনে ধর্মীয়ভাবে নিপীড়িতদের সঙ্গে সংহতি জনাতে বিশ্ববাসীকে আহবান জানান। তিনি বলেন, এটা বাস্তবায়ন হলে সর্বধর্মীয় স্বাধীনতা অর্জনের পথ সহজ হবে।

ধর্ম-বর্ণ নির্বিশেষে যার যার দেশের প্রতিটি নাগরিককে মানবসম্পদ হিসেবে বিবেচনা করে তাদের মাধ্যমে দেশ ও জাতির উপকার অর্জনের জন্যও বিশ্ব নিয়ন্ত্রকদের আহবান জানায় আল আজহার।

বর্তমানে বিশ্বের নানাপ্রান্তে ধর্ম ও বর্ণের ভিত্তিতে মানুষের ওপর চলমান নিপীড়নে প্রাচীন এই বিদ্যাপীঠ খুবই দুঃখিত বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

ধর্ম মানুষের সুখের জন্য এসেছে জানিয়ে ডক্টর আহমাদ আত তাইয়িব এই দিনটির গুরুত্ব অনুধাবনের জন্য সবার প্রতি গুরুত্বারোপ করেন। বলেন, এই দিনে আমরা পরস্পরে সংহতির মধ্যে দিয়ে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করে সবরকমের সহিংসতা হত্যা ও বৈষম্য দূর করার শপথ নিতে পারি।

আল আহরাম অবলম্বনে বেলায়েত হুসাইন

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ