শনিবার, ১৮ জুলাই ২০২৬ ।। ৩ শ্রাবণ ১৪৩৩ ।। ৪ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

রাশিয়ার গোয়েন্দা সদর দপ্তরে হামলা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাশিয়ার গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে এক বন্দুক হামলায় তিন হামলাকারীসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ছয়টার দিকে মস্কোতে এই ঘটনা ঘটে।

বিবিসি জানায়, রুশ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদর দপ্তরে এই হামলা চালায় বন্দুকধারীরা।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বার্ষিক রাষ্ট্রীয় ভাষণের কয়েকঘন্টার মধ্যে এ হামলার ঘটনা ঘটল। রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, হামলায় একজন গোয়েন্দা কর্মকর্তা নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৫ জন।

একটি সূত্রে জানায়, তিনজন বন্দুকধারী এই হামলা চালায়। তাদের মধ্যে দুজনকে প্রবেশদ্বারের লবিতে গুলি করে হত্যা করা হয়েছে। আরেক হামলাকারী পার্শ্ববর্তী ভবনে দৌড়ে পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হয়েছে।

ভিডিওতে একটি লম্বা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে হামলা চালাতে দেখা গিয়েছে একজনকে। হামলাকারীদের পরিচয় সম্পর্কেও এখনো কোনো তথ্য দেয়নি এফএসবি। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছে গোয়েন্দা সংস্থাটি। নিরাপত্তা নিশ্চিত করতে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ