রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

ভারতের নতুন নাগরিত্ব বিল বাতিলের দাবিতে বায়তুল মোকাররমে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের এনআরসি বিল ও নতুন নাগরিকত্ব আইনের প্রতিবাদে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করেছে একাধিক ইসলামী দলের নেতাকর্মী।

সমমনা ইসলামী দলের ব্যানারে আয়োজিত এ বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আব্দুল কাদের।

বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলালের পরিচালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হক, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মাওলানা মজিবুর রহমান হামিদী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী।

বিক্ষোভে বক্তারা বলেন, ভারতের নাগরিকত্ব বিলের মাধ্যম দেশটি থেকে সাধারণ মুসলিমদের বিতাড়িত করার পাঁয়তারা চলছে।

সমাবেশ থেকে অবিলম্বে মোদি সরকারকে এ বিল বাতিল করতেও আহ্বান জানান তারা।

আরও বক্তব্য রাখেন শেখ গোলাম আজগর, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্নমহাসচিব মাওলানা নাসির উদ্দীন, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল, খেলাফত মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসাইন, মহানগর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন, অফিস সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, মুসলিমলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খান আসাদ প্রমূখ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ