রবিবার, ২৮ জুন ২০২৬ ।। ১৩ আষাঢ় ১৪৩৩ ।। ১৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় কঠিন পথেও পিছপা হবো না: আমিরে মজলিস এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বাধ্যতামূলক: শিক্ষামন্ত্রী এবার আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প দুইদিনের সফরে ময়মনসিংহ যাচ্ছেন আল্লামা মাহমুদুল হাসান ইলমের সঙ্গে জীবনের দক্ষতা: কওমি শিক্ষার সামনে নতুন বাস্তবতা ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব কে এই গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে ঠাঁই পেলেন যারা ধ্বংসযজ্ঞের মধ্যেই নিজ ভিটায় ফিরতে শুরু করেছেন লেবাননের বাসিন্দারা বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি : প্রধানমন্ত্রী দারুল উলুম দেওবন্দের নিরাপত্তা, শৃঙ্খলা ও পবিত্রতা রক্ষায় কয়েকটি প্রস্তাব

বিতর্কিত নাগরিকত্ব বিল নিয়ে যা বলেছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব সংশোধন আইন ও ধর্মীয় স্বাধীনতার মতো ইস্যুতে ভারতের অভ্যন্তরে শক্তিশালী বিতর্ক চলছে। এমন অবস্থায় ভারতের গণতন্ত্রের প্রতি সম্মান জানায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেছেন। তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করছিলেন।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন দুই পররাষ্ট্রমন্ত্রী। মাইক পম্পেও বলেছেন, যেকোনো স্থানের ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা ও তাদের ধর্মীয় অধিকারের বিষয়ে আমরা গভীরভাবে যতœশীল এবং সব সময়ই এমন অবস্থান বজায় রাখবো।

আপনারা যে ইস্যু উত্থাপন করেছেন তা নিয়ে তীব্র বিতর্ক চলা সত্ত্বেও আমরা ভারতের গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করি। এ খবর দিয়েছে ভারতের সরকারি বার্তা সংস্থা পিটিআই।

এতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও, প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এস্পারের সঙ্গে ওয়াশিংটনে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এরপর সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তর দেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে প্রশ্নের বেশির ভাগ অংশে ছিল নাগরিকত্ব সংশোধন আইন নিয়ে ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ বিক্ষোভ ও আইনটির ধর্মীয় বৈষম্যের বিষয়ে।

মাইক পম্পেওর উদ্দেশে একজন সাংবাদিক প্রশ্ন করেন, মিস্টার সেক্রেটারি, সারা বিশ্বে ধর্মীয় অধিকারের বিষয়ে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত জোরালো বক্তব্য দিয়ে এসেছে।

আপনি কি মনে করেন নাগরিকত্ব নির্ধারণে ধর্মকে ব্যবহার করা গণতন্ত্রের জন্য যথাযথ। এমন প্রশ্নের উত্তরে মাইক পম্পেও ওই মন্তব্য করেন।

তবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, আপনি যে প্রশ্নটি করেছেন তা ভারত সম্পর্কিত। যদি আপনি একটি বিশেষ আইন নিয়ে বিতর্কের বিষয়টি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করেন, তাহলে দেখতে পাবেন যে, সুনির্দিষ্ট কিছু দেশের ধর্মীয় নির্যাতিত কিছু সংখ্যালঘুর প্রয়োজন মেটানোর জন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

যদি আপনি লক্ষ্য করেন ওইসব দেশ কারা এবং সেখানকার সংখ্যালঘু কারা, তাহলে সম্ভবত আপনি বুঝতে পারবেন, যারা সীমান্ত অতিক্রম করে এসেছেন তাদেরকে চিহ্নিত করতে ধর্মকে কেন ব্যবহার করা হয়েছে।

মাইক পম্পেও আরো বলেন, যুক্তরাষ্ট্র এসব ইস্যুতে তার অবস্থানে অব্যাহত আছে। তা শুধু ভারত নয়, সারা বিশ্বের বেলায় এক। তবে দুই দেশের মন্ত্রীদের মধ্যে আলোচনার সময় ভারতে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের ইস্যু উত্থাপিত হয়েছে কিনা সে বিষয়ে কোনো পক্ষই নিশ্চিত করেনি অথবা প্রত্যাখ্যানও করেনি। এর আগে ভারতের সঙ্গে দ্বীপক্ষীয় বৈঠকে মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতার বিষয় উত্থাপন করেছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ