রবিবার, ০২ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৯ সফর ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতি নির্বাচনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত: মির্জা ফখরুল গতানুগতিক শিক্ষার ধারণা থেকে বেরিয়ে আসতে হবে: শিক্ষামন্ত্রী ‘বছরের শেষের দিকে আমরা তিস্তা মহাপরিকল্পনার আলো দেখতে পাবো’  ক্ষুধা-তৃষ্ণায় বিপন্ন গাজার লাখো মানুষ নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চার বছরেই অযোধ্যায় রামমন্দির বানানোর ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল পাশের পর থেকেই এই আইনের প্রতিবাদে উত্তাল বিভিন্ন রাজ্য। আসাম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ, দিল্লিতে তুমুল প্রতিবাদ-বিক্ষোভ চলছে। এখনও অনেক জায়গাতেই অগ্নিগর্ভ পরিস্থিতি।

এই আবহেই অমিত শাহের মুখে ফের হিন্দুত্ববাদের স্লোগান। ঝাড়খণ্ডে নির্বাচনী প্রচারণায় গিয়ে বললেন, চার বছরের মধ্যেই অযোধ্যায় গগনচুম্বী রামমন্দির তৈরি হবে।

কট্টর হিন্দুত্ববাদি এই নেতা বলেন, ‘সুপ্রিম কোর্ট অযোধ্যা নিয়ে রায় দিয়ে দিয়েছে। ১০০ বছর ধরে সব ভারতীয় চেয়েছিল, অযোধ্যায় যেখানে রামের জন্ম হয়েছিল, সেখানে রামমন্দির হোক। কংগ্রেসের আইনজীবীরা সুপ্রিম কোর্টে বিরোধিতা করেছেন। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, খুব শীঘ্রই অযোধ্যায় আকাশচুম্বি রামের মন্দির তৈরি হবেই।’

হিন্দুত্বের লাইন ছিলই। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই অভিযোগ করেন, সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি ও বিজেপির সেই হিন্দুত্ব বা হিন্দুদের তোষণের অ্যাজেন্ডারই অংশ।

পর্যবেক্ষকদের মতে, রামমন্দিরের পাশপাশি নাগরিকত্ব সংশোধনী আইন, এনআরসির মাধ্যমে সেই হিন্দুত্বের রাজনীতিই আরও জোরদার ও সংঘবদ্ধ করছে বিজেপি। সূত্র: আনন্দবাজার, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ