রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

মালয়েশিয়ায় প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ করার দাবি মুসলিমদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মালয়েশিয়ার মুসলিম কনজিউমারস অ্যাসোসিয়েশন জনসম্মুখে অ্যালকোহল সরবরাহ ও মদ্যপানের উপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে।

জানা যায়, মালয়েশিয়ার মুসলিম কনজিউমারস অ্যাসোসিয়েশনের (PPIM) প্রধান নাজার জোহান বলেছেন, জনসম্মুখে মদ্যপানের উপর নিষেধাজ্ঞার আইন পাস করার জন্য সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ গ্রহণ করার উচিত।

নাজার জোহান আরো বলেন, অ্যালকোহল সেবন সম্পর্কিত সাম্প্রতিক সামাজিক সমস্যাগুলো সমাধান করার জন্য আইনটি একান্তই প্রয়োজন।

এর আগে মালয়েশিয়ার আইন মুসলিমদের কাছে অ্যালকোহল বিক্রয় নিষিদ্ধ করেছে; তবে চীনা রেস্তোরাঁর মতো মুসলমানদের সাথে সম্পর্কিত নয় এমন জায়গায় অ্যালকোহল বিক্রয় ও সেবন করার অনুমতি রয়েছে। ইকনা।

-এটি