রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বৈষম্য ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে তাফসিরুল কোরআন মহাসম্মেলন অনুষ্ঠিত সৌদিতে চারটি ড্রোন ভূপাতিত, সামরিক সহায়তায় প্রস্তুত মিসর ডি-৮ মহাসচিবের সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সাক্ষাৎ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন

অবশেষে পদত্যাগের ঘোষণা ইরাকি প্রধানমন্ত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে ইরাকের চলমান রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদি।

শুক্রবার আদেল পার্লামেন্টে পদত্যাগপত্র জমা দেওয়ার ঘোষণা দিতেই বাগদাদের তাহরির স্কয়ারে উচ্ছ্বাসে ফেটে পড়েন বিক্ষোভকারীরা।

আলজাজিরা জানায়, প্রধানমন্ত্রীর পদত্যাগে বিক্ষোভকারীরা উচ্ছ্বসিত হলেও তাদের একটি অংশ এখনো দাবি বাস্তবায়ন এবং দেশটির রাজনৈতিক ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজানোর বিষয়ে সন্দিহান।

বেকারত্ব ও দুর্নীতির বিরুদ্ধে এবং সরকারি পরিষেবা নিশ্চিতের দাবিতে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ করে আসছিল ইরাকিরা। রক্তক্ষয়ী এই বিক্ষোভে নিহত হয়েছে চার শতাধিক।

বিক্ষোভ চলাকালে সংসদ সদস্যদের বাসভবন এবং দেশটিতে ইরানের একাধিক কনস্যুলেটসহ বিভিন্ন সরকারি বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

অব্যাহত এই বিক্ষোভের সবচেয়ে রক্তক্ষয়ী দিনটি ছিল বৃহস্পতিবার। এদিন রাজধানী বাগদাদ এবং শিয়া অধ্যুষিত নাসিরিয়া ও নাজাফ শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে অর্ধশতাধিক নিহত হন। এর পর শুক্রবার পদত্যাগের ঘোষণা দেন প্রধানমন্ত্রী আদেল।

মাত্র এক বছরের কিছুটা বেশি সময় ধরে ক্ষমতায় ছিলেন আদেল। ইরাকের সর্বোচ্চ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি আল-সিস্তানি বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নিন্দা এবং নতুন সরকার গঠনের দাবি জানানোর পরই তিনি পদত্যাগের ঘোষণা দেন।

আরএম/