রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আলবেনিয়ায় ৬.৪ মাত্রার ভূমিকম্পে ১৩ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে একজন জানালা দিয়ে লাফিয়ে পড়ে মারা গেছেন।

আজ মঙ্গলবার সকালের দিকে রাজধানী শহরের ৩৪ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূমিকম্প আঘাত হানে। কয়েক ঘণ্টা পর আরেকটি শহরে ভূমিকম্প হয়। সেখানে অবশ্য ক্ষয়ক্ষতি হয়নি।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী এডি রমা টুইটারে লিখেছেন, ‘অনেকে ভুক্তভোগী। সবাইকে সাহায্য করার সর্বাত্মক চেষ্টা করছি।’

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ৬০০ জনের মতো হাসপাতালে ভর্তি আছেন। ভূমিকম্পের পরপরই সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। এখনো চলছে উদ্ধারকাজ।

-এটি