রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

২২ দিন পর বাংলাদেশির লাশ ফেরত দিল বিএসএফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হওয়ার ২২ দিন পর এক বাংলাদেশির লাশ ফেরত দেয়া হয়েছে।

গতকাল রোববার রাত পৌনে ১০ টায় বিজিবি-বিএসএফের এক পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফেরত দেয়া হয়।

জানা যায়, আব্দুর রহিম (৫০) নামের নিহত ওই ব্যক্তির বাড়ি ঝিনাইদহের মহেশপুর উপজেলার সেজিয়া ইউনিয়নের বাউলিয়া গ্রামে। তার বাবার নাম আবুল কাসেম।

গরু আনতে গেলে ভারতের হাবাশপুর এলাকার ৬০ নম্বর মেইন পিলারের পাশে তাকে গুলি করে হত্যা করে বিএসএফ।

এর আগে তার লাশ ফেরত পেতে বিজিবি কয়েক দফায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু এতদিনে কোনো সাড়া পাওয়া যায়নি। অবশেষে মহেশপুর সীমান্তের পলিয়ানপুর এলাকায় পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেয়া হয়েছে।

এর আগে মহেশপুরের খালিশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসান বলেন, ৩ নভেম্বর রাতে কয়েকজনকে সঙ্গে নিয়ে নিহত আব্দুর রহিম ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফেরার পথে বিএসএফ গুলি চালালে তিনি নিহত হন।

তবে অন্য একটি সূত্র জানায়, ভারতের অভ্যন্তরে গরুসহ রহিমকে ধরে ফেলে বিএসএফ। এরপর তাকে গুলি করে হত্যা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ