রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ফায়ার সার্ভিসের কাছে জাম্বু কুশন হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অগ্নি দুর্ঘটনার সময় উদ্ধার কাজে ব্যবহারের জন্য জার্মানির তৈরি অত্যাধুনিক তিনটি অগ্নি নিরোধক জাম্বু কুশন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের কাছে হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (২৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মুহা. সাজ্জাদ হোসেনের হাতে এগুলো তুলে দেন তিনি।

এই অগ্নি নিরোধক কুশনগুলো ফাইবারগ্লাস দ্বারা তৈরি এবং এক মিনিটে এগুলো ব্যবহার উপযোগী করা যায়। প্রতিটি কুশনের মূল্য ৫০ লাখ টাকা। প্রতিটির ওজন ৮০ কেজি।

এছাড়া কুশনগুলো বিদ্যুৎ অপরিবাহী, কম্পন ও শোষণ ছড়িয়ে পড়া ছাড়াই যেকোনো বিপজ্জনক পণ্য পরিবহনে সক্ষম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগের সচিব মুহা. শহীদুজ্জামান ফায়ার সার্ভিস বিভাগের কার্যক্রম প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন। তিনি উদ্ধার অভিযানকালে ফায়ার সার্ভিসের কিছু সমস্যার কথা তুলে ধরেন।

মুহা. শহীদুজ্জামান বলেন, চলতি বছরের এ পর্যন্ত সারাদেশে মোট ৪১১টি ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করা হয়েছে। ২০০৮ সালে এ সংখ্যা ছিল মাত্র ২০৩টি।

পাশাপাশি দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন তৈরির জন্য প্রধানমন্ত্রীর অঙ্গীকারের অংশ হিসেবে আরো ১৫৬টি ফায়ার স্টেশন নির্মিত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এরমধ্যে ৪৭টির কার্যক্রম চলছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিভিশন বিভাগের জনবল ২০০৮ সালের ৬, ১৭৫ জন থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২,২৯৬ জন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ