রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

নতুন বার্তা দিতে কাতার পৌঁছেছেন এরদোয়ান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোমবার কাতারে পৌঁছেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। সোমবার তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করবেন। আনুষ্ঠানিক এই সফরে তিনি কাতারের আমিরের সঙ্গে আঞ্চলিক বিভিন্ন বিষয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

আঙ্কারা এবং দোহা আঞ্চলিক মিত্র দেশ এবং তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। দু'দেশের শীর্ষ নেতাদের মধ্যেও দৃঢ় সম্পর্ক বিদ্যমান।

২০১৭ সালে উপসাগরীয় দেশগুলো কাতারের ওপর নিষেধাজ্ঞা আরোপের পর দু'দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরালো হয়েছে। সে সময় সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এবং মিসর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে এবং বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা আনা হয়।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের নেতৃত্বাধীন উপসাগরীয় কয়েকটি দেশ ছোট রাষ্ট্র কাতারের ওপর অবরোধ চাপিয়ে দেয়ার পর থেকে তুরস্কের সঙ্গে দেশটির সম্পর্ক ক্রমাগতভাবে ঘনিষ্ঠ হচ্ছে। এরদোয়ানের এ সফর সৌদি জোটকে নতুন বার্তা দেবে বলেই মনে করছেন কূটনীতিকরা।

এর আগের বছর অর্থাৎ ২০১৬ সালে তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে কয়েকশ মানুষ নিহত হয়। সে সময় কাতারের আমির বিশ্বের প্রথম নেতা হিসেবে এরদোয়ানকে ফোন করেন এবং তার সরকারের প্রতি সমর্থন প্রকাশ করেন।

অপরদিকে সাম্প্রতিক সময়ে সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি বাহিনীর অভিযানকে সমর্থন জানিয়ে বিবৃতি প্রকাশ করেছে কাতার। শুধু কাতারের সঙ্গেই নয় বরং মিসর, সৌদি এবং আমিরাতের সঙ্গে গত কয়েক বছরে তুরস্কের সম্পর্কও নড়বড়ে হয়ে গেছে।

আরএম/