রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

মাদরাসার সুপার হলেন হিন্দু সংগঠনের নেতা উত্তম কুমার গোস্বামী!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ি দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব পেয়েছেন হিন্দু সংগঠনের নেতা ও মাদরাসার সহকারী শিক্ষক উত্তম কুমার গোস্বামী।

উত্তর কুমুর গোস্বামী পাটকিয়াবাড়ি দাখিল মাদরাসার সহকারী শিক্ষক। তিনি বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য। বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ রাজবাড়ী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ গিতা শিক্ষা কমিটির রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

গত ৩১ অক্টোবর পাকটিয়াবাড়ি দাখিল মাদরাসার সুপার অবসরে চলে যান। ফলে সুপার পদটি শূন্য হয়ে যায়। সহকারী সুপার মো. হাসান আলিকে ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেয় মাদরাসার ম্যানেজিং কমিটি।

এরই মধ্যে বিপত্তি ঘটে যে, মাদরাসা কর্তৃপক্ষ সুপারের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দেয়। তাতে সুপার পদের জন্য আবেদন করতেই সহকারী সুপার এ ভারপ্রাপ্তের দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

পরে মাদরাসার ম্যানেজিং কমিটি উত্তম কুমার গোম্বামীকে মাদরাসার ভারপ্রাপ্ত সুপারের দায়িত্ব দেন। উত্তম কুমার গোস্বামী নতুন সুপার নিয়োগ হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব পালন করবেন।

ভারপ্রাপ্ত সুপার উত্তম কুমার গোস্বামী ম্যানেজিং কমিটির দেয়া দায়িত্ব গত বুধবার আনুষ্ঠানিকভাবে বুঝে নেন। তার ওপর যে দায়িত্ব অর্পিত হয়েছে তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করার আপ্রাণ চেষ্টা করবেন বলেও জানান তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ