রবিবার, ১৯ জুলাই ২০২৬ ।। ৪ শ্রাবণ ১৪৩৩ ।। ৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ দীনের আলো ছড়াচ্ছে মুফতি শহীদুল্লাহর কীর্তি ফেনীর জামিয়া রশিদিয়া উচ্চ আদালতে জমিয়তে উলামায়ে হিন্দের বড় জয় শায়খ আব্দুল্লাহ জাহাঙ্গীরকে (রহ.) মরণোত্তর সম্মাননা ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ‘ইলমী সেমিনার’, প্রধান অতিথি দেওবন্দের মুহতামিম সোমবার চট্টগ্রামে দাওয়াহ কনফারেন্সে প্রধান অতিথি আল্লামা সাজ্জাদ নোমানী আমেরিকার প্রেসিডেন্টের স্বাক্ষরের কোনো মূল্য নেই : মুজতবা খামেনি ২৯ জুলাই ইতমিনান বোর্ডের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা যুক্তরাষ্ট্রকে ‘বড় শয়তান’ বললেন ইরানের শীর্ষ সামরিক কমান্ডার রাজধানীর আরও ৫০ পয়েন্টে ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আনোয়ারায় কাল থেকে শুরু হচ্ছে তরুণ সংঘের ইসলামি সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

দাওয়াতী সেবামূলক সংগঠন চট্টগ্রামের আনোয়ারাস্থ দেওতলা ইসলামী তরুণ সংঘের ব্যবস্থাপনায় দেওতলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে ১৫তম দুই দিনব্যাপী ইসলামি মহাসম্মেলন আগামীকাল থেকে শুরু হচ্ছে।

আগামীকাল ২২ নভেম্বর শুক্রবার বেলা দুইটায় শুরু হবে এবং ২৩ নভেম্বর শনিবার রাত পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলবে।

সম্মেলন বাস্তবায়ণ কমিটির সদস্য জিয়া উদ্দীন আহমদ সম্মেলনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

সম্মেলনে সভাপতিত্ব করবেন চট্টগ্রামের আনোয়ারা পরৈকোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মামুনুর রশীদ চৌধুরী আশরাফ।

দুই দিনব্যাপী মহাসম্মেলনে আলোচনা করবেন মাওলানা ফরিদ উদ্দীন আল মোবারক ফেনী, মাওলানা মুফতী মুজিবুর রহমান যুক্তিবাদী ঢাকা, মুফতী রহিমুল্লাহ কাসেমী ফেনী, মাওলানা ক্বারী নুরুল্লাহ চট্টগ্রাম, মাওলানা গাজী ইয়াকুব ওসমানী বি-বাড়ীয়া, মাওলানা হাফেজ আবদুল হক কক্সবাজার, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ইসমাঈল বোখারী কাশিয়ানী ঢাকা, জামেয়া পটিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা কাজী আখতার হোসাইন ও মুফতী রিদওয়ানুল কাদীর কক্সবাজারসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ