রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
গুলশান থানা জমিয়তের কাউন্সিল, নতুন নেতৃত্ব নির্বাচিত ৮ মাসে হাফেজ হওয়া ১০ বছরের আল-আমীনকে সংবর্ধনা ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত

'শ্রমিকরা লাশ হয়ে দেশে ফিরুক সরকার এটা কখনো চায় না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশ থেকে শ্রমিকরা লাশ হয়ে দেশে ফিরুক সরকার এটা কখনো চায় না। প্রতিটি দেশেই শ্রমিকদের সহযোগিতার জন্য সরকারের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

শনিবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যলয়ে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সীমানা সম্প্রসারণ বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের জনগণের বিশাল একটি অংশ বিভিন্ন দেশে শ্রমিক হিসেবে কর্মরত আছেন, যার পরিমাণ ১ কোটি ২২ লাখেরও বেশি। এত সংখ্যক শ্রমিকদের মধ্যে কারো কারো মৃত্যুর ঘটনা অনেকটা স্বাভাবিকভাবেই হয়। তাই শ্রমিক মৃত্যু নিয়ে ভিন্নভাবে উপস্থাপনের সুযোগ নেই।

তিনি বলেন, আর নির্যাতনের কথা বলা হচ্ছে, কিন্তু বিদেশে অবস্থানরত সকল শ্রমিকদের সহায়তার জন্য প্রত্যেকটি দেশে বাংলাদেশের হাইকমিশনের অন্তর্ভুক্ত আশ্রয় কেন্দ্র রয়েছে। কোনো শ্রমিক যদি সেখানে নির্যাতিত হন আর তাদেরকে তথ্য দেন, সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে ওই দেশে বাংলাদেশের শ্রমিককে সব ধরনের সহযোগিতা দেয়া হয়। সেই সঙ্গে এই সেবাটি ২৪ ঘণ্টাই যাতে চালু থাকে সেজন্য হটলাইনেরও ব্যবস্থা রয়েছে।

এ সময় নাগরিক সেবা বাড়াতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পরিধি বাড়ানো হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, সিলেট সিটি করপোরেশনের পরিধি বাড়লে সেবার মানও বাড়বে। আরও বেশি মানুষকে নাগরিক সুবিধা দেয়া সম্ভব হবে। এতে অধিকতর রাজস্ব আদায়ও হবে। সিলেট শহর বড় হলে উন্নয়ন কর্তৃপক্ষ গঠনেরও সুযোগ সৃষ্টি হবে। দেশের সবগুলো বড় শহরে উন্নয়ন কর্তৃপক্ষ রয়েছে। খুলনা ও রাজশাহীতে উন্নয়ন কর্তৃপক্ষ থাকলেও আমাদের সিলেটে নেই। শহর বড় হলে এ দাবি আরও জোরালো হবে। তখন আমরা বলতে পারবো সিলেট অনেক বেশি মানুষের শহর, তাই সিলেটেও উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ