শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

‘আল্লাহ ও রাসূল সা. কে অবমাননার সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির ও ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেছেন, একজন মুসলমান তার জীবনের চেয়ে আল্লাহ ও তাঁর রাসূল সা. কে বেশি ভালবাসে। যখন আল্লাহ- রাসূল ও ইসলামকে নিয়ে কেউ কটুক্তি করে তখন মুসলমানদের অন্তরে চরমভাবে আঘাত লাগে।

আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশ আয়োজিত আল্লাহ ও রাসূল সা. এর মর্যদা রক্ষায় কঠোর আইনপ্রণয়োনের প্রয়োজনীয়তা শীর্ষক সেমিনারে সভাপতির ভাষণে তিনি এ কথা বলেন।

মাওলানা আতাউল্লাহ হাফেজ্জী বলেন, ধর্ম অবমাননার অপরাধের শাস্তির আইন থাকলেও তার কার্যকারিতা না থাকায় অনেকেই বার বার ধর্ম অবমাননার ধৃষ্টতা দেখাতে সাহস পাচ্ছে। দেশের কোটি নবী প্রেমিক মানুষের প্রাণের দাবি আল্লাহ-রাসূল সা ও. ইসলাম কে অবমাননার সর্বোচ্চ শাস্তির আইন মৃত্যুদণ্ড পাশ করতে হবে।

তিনি বলেন, আমাদের দেশে মন্ত্রী-এমপি, নেতা-নেত্রীদের বিরুদ্ধে কুটক্তিকারীদের দ্রুত গ্রেফতার করা হচ্ছে অথচ আল্লাহ-রাসুল, কুরআন-সুন্নাহ নিয়ে কুটক্তিকারীদেরকে গ্রেফতার ও বিচার করা হচ্ছে না।

মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া বলেন, বাংলাদেশের মত মুসলিম দেশের বিভন্ন স্থানে মানবতার মুক্তির দূত মুহাম্মাদ সা. কে কুটক্তি করা হচ্ছে যা কিছুতেই বরদাশত করা যায় না। এটা ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ দেশের জনগন ইসলাম ও দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের সঠিক জবাব দিবে।

সেমিনারে ভোলায় মহানবী সা.কে কটুক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিরীহ ধর্মপ্রাণ জনতাকে গুলি করে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবী জানানো হয়। এছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে আলেম-ওলামা ও ইসলামের পক্ষে যারা কথা বলে, তাদেরকে গুম ও হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সেমিনারে ইত্তেফাকুল মুসলিমীন বাংলাদেশের ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এতে অন্যান্যদের বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মুফতি আব্দুল্লাহ ইয়াহইয়া, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মুসা বিন ইজহার, মাওলানা মোখলেছুর রহমান কাসেমী, মুুফতি ওসমান গনী, ড. মাওলানা শহিদুল ইসলাম ফারুকী, মাওলানা এনà¦