শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মডেল মসজিদ ইমাম পরিষদের কেন্দ্রীয় সভাপতি হলেন মাওলানা আহমেদ মাসরুর রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুতে ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক মসজিদে বোমা হামলার পরিকল্পনা থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ! মারকাযুল ফুরকানের বর্ণাঢ্য আয়োজনে মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ ‘মুহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গ নিয়মিত নামাজ আদায়ের শীর্ষে আফগানিস্তান, দৈনিক নামাজ পড়েন ৯৬ শতাংশ লালন দর্শন ও ইসলামের আকিদা: কুরআন-সুন্নাহর আলোকে কয়েকটি মৌলিক মতপার্থক্য মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে ইরানি তরুণীর মৃত্যুদণ্ড আমিরে মজলিসের ১৬ লাখ অনুসারীর ফেসবুক আইডি সরিয়ে দিল মেটা ‘ইসলামের আলোকে নারীর যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে’

আজাদি মার্চ জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমান বলেছেন, ‘আজাদি মার্চ’ পাকিস্তানের প্রতিটি নিপীড়িত মানুষের কণ্ঠস্বর।’

বুধবার (৩০ অক্টোবর) লাহোরের আজাদী মার্চের বিশাল সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি একথা বলেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম ডন নিউজ।

ফজলুর রহমান বলেন, ‘আজাদি মার্চ সমাজের সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব করে। এবং এরা সকলেই আজাদি মার্চের মাধ্যমে তাদের আশা পুরণ হওয়ার স্বপ্ন দেখে। আজাদি মার্চ এখন জাতীয় আন্দোলনের রূপ নিয়েছে। ’

এ সময় তিনি, নওয়াজ শরীফ এবং পিপিপি-র কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারির সুস্থতার জন্য দোয়া করেন। এবং তাদের মুক্তির আশা ব্যক্ত করে বলেন, ‘আমরা তাদের জনগণের মধ্যে থাকতে দেখতে চাই।’

তিনি আরও বলেন, ‘এই নাটকটি থামতে হবে। এই দেশে এ জাতীয় নাটকের আর কোনও অবকাশ নেই।’ তিনি তার দলের কর্মীদেরও প্রশংসা করে বলেছেন, ‘তারা প্রমাণ করেছেন যে তারা শান্তিপূর্ণ।’

জমিয়াতুল উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমানের নেতৃত্বে পাক প্রধানমন্ত্রী ইমরান খান বিরোধী আজাদী মার্চ আগামীকাল (৩১ অক্টোবর) ইসলাবাদে পৌঁছাবে।

দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের সরকারবিরোধী এই পদযাত্রায় পাকিস্তান পিপল’স পার্টি, পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ, দ্য আওয়ামী ন্যাশনাল পার্টিসহ বিভিন্ন দলের প্রতিনিধিরাও সমর্থন দিয়ে অংশ নিয়েছেন।

এর আগে রোববার করাচির সোহরাব গোথ অঞ্চল থেকে ইসলামাবাদ অভিমুখে আজাদি পদযাত্রা শুরু হয়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ