শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

কুর্দিদের হামলায় তুর্কি সমর্থিত ১১৮ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিরিয়ায় কুর্দিদের হামলায় তুর্কি সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মির (এসএনএ) অন্তত ১১৮ জন সেনা নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও অন্তত ৪১৭ জন।

সিরিয়ার উত্তরাঞ্চলে তুর্কি সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই হতাহতের ঘটনা ঘটেছে।

তুর্কি গণমাধ্যম আনাদুলো এজেন্সি এক প্রতিবেদনে জানায়, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে কুর্দিদের হাতে এ পর্যন্ত ১১৮ জন এসএনএ সদস্য নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অন্তত ৪১৭ সেনা।

তুর্কি অভিযান স্থগিত হওয়ার পর থেকে সিরিয়ার তেল আবিয়াদ এবং রাস-আল আইন শহরের নিয়ন্ত্রণ ধরে রাখতে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছে সিরিয়ান ন্যাশনাল আর্মির সদস্যরা। এ সময় প্রায়ই কুর্দিদের হামলার শিকার হচ্ছে তারা। এ কারণেই হতাহতের সংখ্যা বাড়ছে।

উল্লেখ্য, সিরিয়ার উত্তরাঞ্চল সন্ত্রাসমুক্ত করতে ৯ অক্টোবর (বুধবার) অপারেশন ‘পিস স্প্রিং’ শুরু করে তুরস্ক। ইতোমধ্যে সেখানকার রাস-আল আইন এবং তেল আবিয়াদ শহর দুটির নিয়ন্ত্রণ নিয়েছে তুর্কি সমর্থিত সেনারা।

অভিযানের এক পর্যায়ে গত ১৭ অক্টোবর মার্কিন উদ্যোগে সিরিয়ার উত্তরাঞ্চলে সন্ত্রাসবিরোধী অভিযান স্থগিত করার সিদ্ধান্ত নেয় তুরস্ক। এর মাধ্যমে ওই এলাকার ‘সন্ত্রাসীদের’ সেখান থেকে সরে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ