শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২১ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

কাশ্মীরে দুই ট্রাক চালককে গুলি করে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশ্মীরে আপেল সরবরাহ করতে যাওয়া দুই ট্রাক চালককে গুলি করে হত্যা করেছে। কয়েকটি ট্রাকেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন আরেক ট্রাক চালক।

গত বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে কাশ্মীরের সোফিয়ান জেলার চিত্রাগমে এ ঘটনা ঘটে।
পুলিশের এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে বলেন, নিরাপত্তা বাহিনীকে না জানিয়ে ভিতরে ঢুকেছিলেন ট্রাক চালকরা।

তিনি জানান, দুই ট্রাক চালকের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত ট্রাক চালককে উদ্ধার করে শ্রীনগরের হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের আটকের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা পিটিআই জানায়, ভীতির সঞ্চার করতে এবং বাণিজ্যে ব্যাঘাত ঘটাতে বাইরের রাজ্য থেকে আগত শ্রমিকদের টার্গেট করছে।

চলতি বছরের ৫ আগস্ট জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার এবং রাজ্যটিকে ভেঙে দুটি কেন্দ্রশাসিত অ়ঞ্চলে ভাগ করার ঘোষণার পর থেকেই সেখানে মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হয়েছিল।

৭০দিন পর গত সপ্তাহে মোবাইল পরিষেবা চালু করা হয়। মোবাইল পরিষেবা চালু করার পর জঙ্গিদের হুমকি উপেক্ষা করেই ব্যবসা শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ