বুধবার, ২২ জুলাই ২০২৬ ।। ৬ শ্রাবণ ১৪৩৩ ।। ৮ সফর ১৪৪৮

শিরোনাম :
পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কুরআন খতম ও দোয়া মাহফিল শায়খ আহমাদুল্লাহর আমন্ত্রণে আস-সুন্নাহ পরিদর্শনে প্রতিমন্ত্রী নুর দুই বিভাগে ভারী বর্ষণ, সারাদেশে ঝড়-বজ্রবৃষ্টির আভাস  বিশ্ববিদ্যালয় ভেঙে শিক্ষার্থীদের জীবন ক্ষতিগ্রস্ত করবেন না: মাহমুদ মাদানী একাধিক বিয়ের আগে কিছু বিষয় ভাবা জরুরি ‘হ্যালো ডিসি’ অ্যাপ: ঘরে বসেই মিলবে ঢাকা জেলা প্রশাসনের সেবা ‘মাওলানা ফজলুর রহমানের বক্তব্যে সমর্থন নেই মুত্তাহিদা মাদারিস কাউন্সিলের’ নবীজি (সা.) যেভাবে খাবার খেতেন প্রাথমিক শিক্ষকদের উপজেলা পর্যায়ে বদলির কারণ জানালেন শিক্ষামন্ত্রী

ফের শীর্ষ ধনী বিল গেটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সবেমাত্র ব্যক্তিগত ঝড়ঝাপটা সামলে উঠেছিলেন অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস; কিন্তু ধরে রাখতে পারলেন না বিশ্বের সবচেয়ে ধনীর তাকমা। তাকে টপকে সেই তালিকায় আবারও নাম লেখিয়েছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস।

তার বর্তমান সম্পদের পরিমাণ ১০৫ দশমিক ৭ বিলিয়ন ডলার। আর বেজোসের সম্পদ নেমেছে ১০৩ দশমিক ৯ বিলিয়নে। গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ফোর্বস পত্রিকা নতুন এ তালিকা প্রকাশ করেছে।

১৯৯৫ থেকে ২০১৭ টানা ২৩ বছর বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় শীর্ষস্থানটি ধরে রেখেছিলেন যুক্তরাষ্ট্রের ধনকুবের বিল গেটস। ২০১৮ সালে তাকে প্রথমবারের মতো সিংহাসনচ্যুত করেন জেফ বেজোস। ওই সময় তার মোট সম্পদ ছিল প্রায় ১৬০ বিলিয়ন ডলারের।

গত এক বছরে পরিস্থিতি অনেকটাই বদলে গেছে। এ বছর এপ্রিলেই স্ত্রী ম্যাকেঞ্জির সঙ্গে বিয়েবিচ্ছেদ হয়ে যায় তার। এতে স্ত্রীকে নিজের সংস্থার ৩৬ বিলিয়ন ডলারের শেয়ার ছেড়ে দিতে হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ