শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

সৌদির মন্ত্রিসভায় আবারো রদবদল আনলেন বাদশাহ সালমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবের মন্ত্রিসভায় বড় দুটি পরিবর্তন এনেছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। নতুন পররাষ্ট্র ও পরিবহনমন্ত্রী নিয়োগ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের নাম ঘোষণা করেন সৌদি বাদশাহ। খবর ‘সৌদি প্রেস এজেন্সির’

সূত্রমতে জানা যায়, বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এক রাজকীয় ডিক্রি জারি করেন। এতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ড. ইব্রাহিম বিন আবদুল আজিজ আল আসাফকে। আর নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্য দিয়ে মাত্র এক বছরেরও কম সময়ের ব্যবধানে দুবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে রদবদল আনল সৌদি সরকার।

এ দিকে পরিবর্তন এসেছে পরিবহনমন্ত্রীর দায়িত্বেও। ড. নাবিল বিন মোহাম্মদ আল আমৌদিকে পরিবহনমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আর তার জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে প্রকৌশলী সালেহ বিন নাসের বিন আলি আল জাসেরকে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ