শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
সব ব্যাংকের প্রতি বাংলাদেশ ব্যাংকের বিশেষ নির্দেশনা দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী ‘শরিয়াহর চেতনাধারী যুব সমাজই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়বে’ বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে খেলাফত মজলিসের ইফতার মাহফিল অনুষ্ঠিত যুদ্ধে সৌদি ভূখণ্ড ব্যবহারের অনুমতি না দেওয়ায় রিয়াদকে ইরানের ধন্যবাদ মোটারসাইকেলে সর্বোচ্চ ২ ও প্রাইভেটকারে ১০ লিটার তেল নেওয়া যাবে লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ বাংলাদেশি ইরানের জনগণসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জামায়াতের সহমর্মিতা  ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা পুলিশের বার্ষিক আজান, কেরাত ও রচনা প্রতিযোগিতা 

দুই সন্তানের বেশি হলে আসামে মিলবে না সরকারি চাকরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আসাম সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। ২০২১ সালের পর দুটির বেশি সন্তান হলে আর কোনও দম্পতিকে সরকারি চাকরি দেবে না আসাম সরকার।

জানা যায়, আসামের মন্ত্রিসভাও এ প্রস্তাব অনুমোদন দিয়েছে। শুধু তাই নয়, যারা ইতোমধ্যেই সরকারি চাকরি পেয়েছেন, তাদেরও এ বিষয়ে যত্নবান হতে হবে। তাদের যাতে দুটির বেশি সন্তান না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। না হলে, তাদেরও চাকরি নিয়ে টানাটানি পড়তে পারে।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী ভারতে এখন প্রায় ১৩৪ কোটি লোকের বাস। আর চীনের জনসংখ্যা ১৪১ কোটি। সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, আগামী ২০২৭ সালের মধ্যে চীনকেও টপকে যেতে পারে ভারত।

এই সমস্যা রুখতে দুই সন্তান নীতির দাবি অনেক পুরনো। গেরুয়া শিবিরের একাংশের দাবি, পুরো দেশেই এই ধরনের নিয়ম চালু হওয়া উচিত। দুটির বেশি সন্তান হলে শুধু সরকারি চাকরি নয়, সব রকম সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত করা উচিত।

২০২১ সালের ১ জানুয়ারির পর যেসব পরিবারের দুটির বেশি সন্তান থাকবে তারা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না। এছাড়া যারা এর মধ্যে সরকারি চাকরি পাবেন তাদেরও এই বিষয়টি খেয়াল রাখতে হবে।

২০১৭ সালের সেপ্টেম্বরে আসাম বিধানসভায় ‘আসামের জনসংখ্যা ও নারীদের ক্ষমতায়ন বিল’ পাস হয়। ওই বিলেই স্পষ্ট উল্লেখ করা হয়েছে যে, দুটি সন্তান রয়েছে এমন চাকরিপ্রার্থীরাই কেবল সরকারি কর্মসংস্থানের যোগ্য হতে পারবেন। সেই বিলের প্রস্তাবেই এবার ছাড়পত্র দিলো মন্ত্রিসভা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ