বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ব্রিটেনের প্রধান গির্জায় কুরআন তিলাওয়াতের বিরল ঘটনা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্রিটেনের প্রধান গির্জা রয়াল ক্যাথিড্রাল অ্যাবেতে কুরআন তিলাওয়াতের বিরল ঘটনা ঘটেছে। গত ১০ সেপ্টেম্বর একজন ব্রিটিশ রাজনীতিক ও সাবেক কূটনীতিক প্যাডি অ্যাশডনের স্মরণসভায় কুরআনের এই তিলাওয়াত হয়।

অনুষ্ঠানে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার প্রধান মুফতি হুসাইন কাভাজোভিক সুরা নাহলের ৯০ আয়াত থেকে ৯৭ আয়াত পর্যন্ত তিলাওয়াত করেন। তবে কুরআন তিলাওয়াতের আগে সেখানে বাইবেলও পাঠ করা হয়।

রয়াল ক্যাথিড্রাল অ্যাবে ৯৬০ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত (আধুনিক প্রতিষ্ঠা ১০৬৬ সালে)। ঐতিহাসিক এই গির্জা প্রাঙ্গণে ঘুমিয়ে আছেন ব্রিটেনের ১৭ জন রাজা। প্যাডি অ্যাশডন ‘দ্য লিবারেল ডেমোক্রেটস’-এর নেতা ছিলেন। তিনি ২২ ডিসেম্বর ২০১৮ সালে মারা যান।

কর্মজীবনে তিনি বসনিয়ার মুসলিমদের পক্ষে জোরালো ভূমিকা রাখেন। বিশেষত সার্ব বাহিনী কর্তৃক মুসলিম নিধনের বিপক্ষে জনমত গড়ে তুলতে তিনি গুরুত্বপূর্ণ কূটনৈতিক অবদান রাখেন। তার কর্মনীতি ও মুসলিমদের জন্য তার ভালোবাসার প্রতি সম্মান জানাতে তাঁর স্মরণসভায় কুরআন তিলাওয়াতের ব্যবস্থা রাখা হয়।

সূত্র : রিভেল প্রিস্ট


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ