রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

মেয়েদের বিয়ের বয়স বাড়িয়ে সর্বনিম্ন ১৯ বছর করেছে ইন্দোনেশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাল্যবিয়ে বন্ধ করতে মেয়েদের বিয়ের বয়স বাড়াল ইন্দোনেশিয়া। বিয়ের বয়স সর্বনিম্ন ১৯ বছর করেছে দেশটি। এতে বাল্যবিয়ে কমবে বলে আশা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ার পার্লামেন্ট বুধবার এক বিবৃতিতে জানায়, ইন্দোনেশিয়ায় বিদ্যমান বিবাহ আইনটি সংশোধন করতে একমত হয়েছেন এমপিরা। সিএনএন।

বর্তমান আইন অনুসারে, মেয়েদের বিয়ের বয়স ১৬ এবং ছেলেদের ১৯ বছর।

‘গার্লস নট ব্রাইডে’ নামে এনজিওর মতে, ইন্দোনেশিয়া বিশ্বে অষ্টম দেশ, যেখানে মেয়েশিশুরা বাল্যবিয়ের শিকার হয়।

ইউনিসেফের মতে, ইন্দোনেশিয়ায় ১৪ শতাংশ মেয়েশিশুর বিয়ে হয়ে যায় ১৮ বছর বয়সের আগেই এবং ১৫ বছরের আগেই ১ শতাংশ মেয়েশিশু।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ