রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারে বজ্রপাতে ৩ জনের মৃত্যু ‘জিয়াউলের নেতৃত্বে ভারত-বাংলাদেশজুড়ে ‘কিলিং নেটওয়ার্ক’ সক্রিয় ছিল’  সংসদে প্রধানমন্ত্রীকে নিয়ে হান্নান মাসউদের বক্তব্য ঘিরে উত্তেজনা ‘রামমূর্তি স্থাপনের অজুহাতে স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে’ মামুনুল হক ইস্যুতে এবার নিজের বক্তব্যও এক্সপাঞ্জ করলেন স্পিকার রাজধানীতে সারা দিনের ভ্যাপসা গরম শেষে স্বস্তির বৃষ্টি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ২, হাসপাতালে ২২০ ‘আন্তঃসীমান্ত নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকার সচেষ্ট’  নির্বাচন ভবনের আশপাশের অবৈধ কম্পিউটারের দোকান উচ্ছেদে ইসির চিঠি

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ ৭ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকা উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল নামে এক যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রুবেল মাদক ব্যবসায়ী। তিনি মাদকসহ সাত মামলার আসামি।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। রুবেল ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া এলাকার বাসিন্দা।

জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ জানান, গোপন খবর পেয়ে রাতে ডিবির দুটি দল উপজেলার হবিরবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে তারা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে অন্যরা চলে গেলে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় মাদক ব্যবসায়ী রুবেলকে পাওয়া যায়।

তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

এ ঘটনায় আহত হয়েছেন ডিবি পুলিশের এএসআইসহ দুই পুলিশ সদস্য। নিহত রুবেলের বিরুদ্ধে পাঁচটি মাদক মামলাসহ সাতটি মামলা রয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ