শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮


'আসামে এনআরসি থেকে বাদ পড়া বাঙালীরা বাংলাদেশের জন্য হুমকি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বর্তমান রোহিঙ্গা সমস্যার সমাধান করতেই সরকার যেখানে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেখানে আসামের ১৯ লাখ নাগরিক এনআরসির রিপোর্ট থেকে বাদ পড়া বাঙালীরা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বর জন্য হুমকি।

৩ সেপ্টেম্বর মঙ্গলবার খুলনার শহীদ হাদীস পার্কে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা বিভাগীয় প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, গার্মেন্টসশিল্প বর্তমানে চরম সংকটে। শুধু এক কারখানায় চাকরীচ্যুত ৭০০ শ্রমিক। চামড়া শিল্প একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছে।

দেশ এখন চরম নিরাপত্তা সংকটে ভুগছে উল্লেখ করে তিনি বলেন, পুলিশ যেখানে নিরাপদ নয়; সেখানে সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়? সরকারের প্রশাসনিক অব্যবস্থাপনা ও কর্মকর্তাদের চারিত্রিক অবনমন, ব্যাংকখাতে ভয়ঙ্কর দুর্নীতি, রাজনৈতিক স্বেচ্ছাচারিতা দেশকে এক সংকটময় ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।সকল সমস্যা সমাধানে জনগণের ঐক্যবদ্ধতার বিকল্প নাই।

সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ-এর সভাপতিত্বে এবং খুলনা জেলা সভাপতি এস কে নাজমুল হাসান ও নগর সভাপতি মুহা. সাইফুল ইসলাম-এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশ হয়।

বিভাগীয় প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ বলেন, দেশে কর্মমুখী শিক্ষার অভাবে বেকারত্ব কঠিন আকার ধারণ করেছে। সম্প্রতি গবেষণায় দেখা যাচ্ছে ৪৭% স্নাতকই বেকার। যা দেশের সরকারের চরম ব্যর্থতার বহিঃপ্রকাশ। নেতৃত্ব গড়ার কারিগর কলেজ-বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের আধিপত্ব বিস্তারের রাজনীতি সচেতন মহলকে জাতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবিয়ে তুলছে।

তিনি আরো বলেন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস, অপরাজনীতি, দলীয়করণ বেড়েই চলেছে। বিশ্ববিদ্যালয় গুলোতে বিজ্ঞান চর্চা ও গবেষণার প্রয়োজনীয় সুযোগ নেই। গবেষণা খাত আজ চরম হুমকির মুখে। মেধাবী শিক্ষার্থীরা দেশ ছেড়ে বিদেশে চলে যাচ্ছে উচ্চশিক্ষার জন্য। সরকারের ছাত্র রাজনীতির সমস্যা দূরীকরণে কার্যকরী কোন ভূমিকা নেই, যা আগামà