বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এনআরসি থেকে বাদ পড়া কেউই রাষ্ট্রহীন হবেন না : নয়াদিল্লি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসামের নাগরিক পঞ্জিকা (এনআরসি) থেকে বাদ পড়া ব্যক্তিদের কেউই রাষ্ট্রহীন কিংবা বিদেশি হিসেবে পরিগণিত হবেন না। এমনকি তারা কোনো ধরনের অধিকার থেকেও বঞ্চিত হবেন না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

এনডিটিভি বলছে, শনিবার আসামের জাতীয় নাগরিক তালিকা প্রকাশিত হয়েছে। দ্বিতীয় দফায় প্রকাশিত এই তালিকা থেকে প্রায় ১৯ লাখ মানুষকে বাদ দেয়া হয়েছে। এখন আইনি প্রক্রিয়া মোকাবিলা করে এই অবৈধ ১৯ লাখ মানুষকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে। তবেই তারা দেশটির নাগরিকত্ব ফিরে পাবেন।

এনআরসি নিয়ে আসামের বিরোধী দল ও ক্ষমতাসীন বিজেপির নেতাদের তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এর মাঝে নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের গ্রেফতার কিংবা ফেরত না পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি।

তিনি বলেছেন, রাষ্ট্রহীনতাকে নির্মূল করার জন্য বৈশ্বিক যে প্রচেষ্টা রয়েছে সেটির ওপর বিশাল আঘাত হানবে বিপুল সংখ্যক মানুষকে জাতীয়তাহীন করার এই প্রক্রিয়া।

রোববার সন্ধ্যার দিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এনআরসি থেকে বাদ পড়া ব্যক্তিরা আসামের অন্যান্যদের মতোই অধিকার ভোগ করবেন। যারা চূড়ান্ত তালিকায় ঠাঁই পাননি, তাদের গ্রেফতার করা হবে না। এমনকি আইনি সকল প্রক্রিয়ার মাধ্যমে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সব ধরনের সুযোগ সুবিধা উপভোগ করতে পারবেন তারা।

আসাম সরকার বলছে, বিস্তারিত নির্দেশনা দিয়ে আদালতের কাছে আপিল করতে মানুষকে সহযোগিতা করা হবে। আপিলের শুনানির জন্য ইতোমধ্যে একশ' ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরো ২০০টি ট্রাইব্যুনাল স্থাপন করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ