বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৮ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :

আসামে সহিংসতা এড়াতে ৮০ হাজার সেনা মোতায়েন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত তালিকা প্রকাশকে কেন্দ্র যেকোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সহিংসতা এড়াতে গোটা রাজ্যকে নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয়েছে।

আজ শনিবার (৩১আগস্ট)ভারতীয় সময় সকাল ১০টায় এনআরসি এর তালিকা প্রকাশের পর থেকে নিরাপত্তা জোরদার করা হয়।

ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে জানা যায়, এরই মধ্যে আসাম জুড়ে মোতায়েন করা হয়েছে ৬০ হাজার পুলিশ সদস্য। সেই সঙ্গে মোতায়েন করা হয়েছে ২০ হাজার আধাসামরিক বাহিনী (সিআরপিএফ) সদস্য।

উদ্বেগজনক পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিশৃঙ্খলা ঠেকাতে রাজ্যের অধিকাংশ স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ